Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
৩ দিনের সরকারি সফরে জার্মানির পথে প্রধানমন্ত্রী
Monday 04 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ দিনের সরকারি সফরে জার্মানির পথে প্রধানমন্ত্রী

সারাবাংলা ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৩৭

ঢাকা: তিন দিনের সরকারি সফরে জার্মানির উদ্দেশে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটিতে মিউনিখ সিকিউরিটি কনফারেন্স (এমএসসি) ২০২৪-এ যোগ দেবেন তিনি।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (বিজি-২০৭) সফরসঙ্গীদের নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী।

বিমানটি (মিউনিখ সময়) ৫টা ২০মিনিটে জার্মানির মুনচেন ফ্রাঞ্জ জোসেফ স্ট্রস বিমানবন্দরে পৌঁছবে। টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটা তার প্রথম বিদেশ সফর। মিউনিখে অবস্থানকালে ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি শেখ হাসিনা নিরাপত্তা সম্মেলনের যোগদানের পাশাপাশি জার্মানির চ্যান্সেলর ও ডেনমার্ক এবং নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীদের সঙ্গেও বৈঠক করবেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ গতকাল বুধবার (১৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।

সফরের সূচি অনুযায়ী, আগামীকাল শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উইমেন পলিটিক্যাল লিডারসের (ডব্লিউপিএল) প্রেসিডেন্ট সিলভানা কোচ-মেহরিন প্রধানমন্ত্রীর সঙ্গে তার বাসভবনের দ্বিপক্ষীয় বৈঠক কক্ষে সৌজন্য সাক্ষাৎ করবেন। দুপুরে যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন বিষয়কমন্ত্রী ডেভিড ক্যামেরন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তার বাসভবনে সাক্ষাৎ করবেন।

শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পারেন এবং কনফারেন্স হলে হোটেল বেইরিশার হফ’এ কনফারেন্স চেয়ারের বক্তব্যকে স্বাগত জানাতে পারেন। একই দিন বিশ্বব্যাংকের ডেভেলপমেন্ট পলিসি অ্যান্ড পার্টনারশিপের সিনিয়র ম্যানেজিং ডিরেক্টর অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবার্গ সম্মেলনস্থলের সভাকক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী হোটেল বেইরিশার হফ’এ ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেনের সঙ্গেও বৈঠক করবেন। শেখ হাসিনা এরপর হোটেল বেইরিশার হফের মেইন হল আই’এ ‘ফ্রম পকেট টু প্ল্যানেট: স্কেলিং আপ ক্লাইমেট ফাইন্যান্স’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেবেন।

রাতে প্রধানমন্ত্রীর জার্মানিতে বার্গারহাউস গার্চিং’এ প্রবাসী বাংলাদেশিদের কমিউনিটি সংবর্ধনায় যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। পরদিন শনিবার (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী হোটেল বেইেরিশার হফ’এ কিংডম অব নেদারল্যান্ডস’র প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে বৈঠক করবেন। এরপর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর হোটেল বেইরিশার হফ’এ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।

জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক ফেডারেল মন্ত্রী সভেনজা শুলজে সম্মেলন ভেন্যুতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। শেখ হাসিনা এবং ফেডারেল রিপাবলিক অব জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজের মধ্যে বৈঠকটি কনফারেন্স ভেন্যু’র গার্ডেন সেলুনে অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী পরে কিসারসাল মিউনিখের বাসভবনে ইওয়াল্ড ভন ক্লিস্ট পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দেবেন। আগামী রোববার (১৮ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী (মিউনিখ সময়) ৯টা ১০মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বিজি-২০৮-যোগে ঢাকার উদ্দেশে জার্মানির মুনচেন ফ্রাঞ্জ জোসেফ স্ট্রস বিমানবন্দর ত্যাগ করবেন। ১৯ ফেব্রুয়ারি সকাল ১১টায় (ঢাকা সময়) প্রধানমন্ত্রীর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

জার্মান টপ নিউজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিউনিখ সিকিউরিটি কনফারেন্স

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর