Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
‘৭ জানুয়ারির পর আ.লীগ আরও নৃশংস হয়ে উঠেছে’
Thursday 15 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘৭ জানুয়ারির পর আ.লীগ আরও নৃশংস হয়ে উঠেছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৪ ০০:১৫

ঢাকা: ৭ জানুয়ারির নির্বাচনের পর আওয়ামী লীগ আরও বেশি নৃশংস হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন। চট্টগ্রামের রাউজানে মোহাম্মদ মুছা নামে ওমান প্রবাসী এক বিএনপি নেতা সন্ত্রাসী হামলায় নিহত হওয়ার ঘটনায় এ বিবৃতি দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘৭ জানুয়ারি ডামি ও প্রহসনমূলক নির্বাচনের পর দখলদার আওয়ামী শাসকগোষ্ঠী আরও বেশি বেপরোয়া ও নৃশংস হয়ে উঠেছে। চট্টগ্রামের রাউজানে স্থানীয় আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত ও পৈশাচিক হামলায় প্রবাসী বিএনপি নেতা মোহাম্মদ মুছার মৃত্যু নিষ্ঠুর আওয়ামী শাসকগোষ্ঠীর নির্মমতার ইতিহাসে আরও একটি কলঙ্ক যোগ হলো। এই নির্মম হত্যাকান্ডের নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই।’

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের ঐতিহ্য হলো সন্ত্রাস আর খুন-খারাবীর মাধ্যমে ক্ষমতার মসনদে বসে দেশে ভয়াবহ দুঃশাসন জারি রাখা। মিথ্যা গলাবাজিই এদের শাসনের মূলমন্ত্র। মানুষের রক্তে হাত রাঙাতে এরা এতটাই নিষ্ঠুর যে, মানুষ হত্যা করে এরা উল্লসিত হয়।’

তিনি বলেন, ‘আইন-শৃঙ্খলা বাহিনী ও জনপ্রশাসনকে কব্জায় নিয়ে ৭ জানুয়ারির একতরফা নির্বাচনের মাধ্যমে জোর করে ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে আওয়ামী শাসকগোষ্ঠী তীব্র মাত্রায় দাম্ভিক হয়ে উঠেছে। দেশে আইনের শাসন নেই বলেই সরকারদলীয় সন্ত্রাসীরা হত্যা আর রক্তপাত ঘটালেও তারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পার পেয়ে যাচ্ছে। ফলশ্রুতিতে বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর নেমে এসেছে প্রাণবিনাশী সর্বনাশা আক্রমণ। তবে কোনো কর্তৃত্ববাদী নিপীড়ক সরকার জনগণের ওপর স্টিম রোলার চালিয়ে বেশি দিন টিকে থাকতে পারেনি। আওয়ামী শাসকগোষ্ঠীও পারবে না।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এমও

আওয়ামী লীগ টপ নিউজ নৃশংস বিএনপি মির্জা ফখরুল ৭ জানুয়ারি

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর