Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
ব্রিটিশ বিরোধী সংগ্রামী তিরোট সিংকে শ্রদ্ধায় স্মরণ
Tuesday 13 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রিটিশ বিরোধী সংগ্রামী তিরোট সিংকে শ্রদ্ধায় স্মরণ

সারাবাংলা ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২৪ ১২:০৩

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে ব্রিটিশ বিরোধী যোদ্ধা তিরোট সিংয়ের স্মরণ অনুষ্ঠানে এ বিপ্লবীর প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে। ভারতের সহকারী হাই কমিশন চট্টগ্রাম ও চট্টগ্রাম জেলা প্রশাসন যৌথভাবে এ আয়োজন করে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রামের ডিসি পার্কে এ স্মরণ অনুষ্ঠান হয়েছে। এতে তিরোট সিংয়ের বীরত্বগাথা নিয়ে আলোচনার পাশাপাশি গারো ও খাসিয়া জনগোষ্ঠীর চিরায়ত নৃত্যানুষ্ঠানও ছিল।

বিজ্ঞাপন

একুশে পদকপ্রাপ্ত কবি ও সাংবাদিক আবুল মোমেন, বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার রাজীব রঞ্জন এবং চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আয়োজনের সূচনা করেন।

তিরোট সিংয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজীব রঞ্জন বলেন, ‘তিরোট সিং ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রসৈনিক। নিজ দেশকে স্বাধীন করার জন্য খাসিয়া জনগোষ্ঠীদের নিয়ে জনমত গড়ে তুলেছিলেন তিনি। ব্রিটিশদের বিরুদ্ধে শক্ত অবস্থান গড়ে তোলেন। ব্রিটিশ বাহিনীর সঙ্গে যুদ্ধে গ্রেফতার হয়ে তিনি বন্দি হন। ১৮৩৫ সালের ১৭ জুলাই তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে তিনি মারা যান। ব্রিটিশ বিরোধী আন্দোলনের এই অগ্রসৈনিককে এখনো বীর হিসেবে স্মরণ করে পুরো ভারতবর্ষ।’

ভারত-বাংলাদেশের মধ্যে যৌথ সংস্কৃতি বিনিময়ের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে মন্তব্য করেন রাজীব রঞ্জন।

ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের (আইসিসিআর) ব্যবস্থাপনায় সাংস্কৃতিক আয়োজনে ভারতের মেঘালয় থেকে আসা শিল্পীরা গান পরিবেশন করেন। এছাড়া মেঘালয়ের খাসিয়া ও গারো জনগোষ্ঠীর নৃত্য ছিল। আলোচনার আগে তিরোট সিংয়ের বীরত্বগাথা নিয়ে তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এনএস

চট্টগ্রাম তিরোট সিং

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর