Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
পুলিশ কর্মকর্তার বাসার ছাদ থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু
Saturday 08 Aug 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশ কর্মকর্তার বাসার ছাদ থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৩২

ঢাকা: রাজধানীর মালিবাগে এক পুলিশ কর্মকর্তার বাড়ির ছাদ থেকে পড়ে আনোয়ারা বেগম (৪০) নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে গৃহকর্মীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দুপুর ১টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, গৃহকর্মী আনোয়ারা বেগম মিরপুর বিভাগের ডিবির সহকারী কমিশনার তরিকুল ইসলামের বাসায় ১৬ মাস ধরে কাজ করতেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার মৌহার্দ গ্রামে। বাবার নাম প্রয়াত কমল মিয়া। স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে তার।

হাসপাতালে শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজিত কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বেলা সাড়ে ১১টার দিকে তিনি খবর পান, মালিবাগে ভবনের ছাদ থেকে পড়ে গেছে এক গৃহকর্মী। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, শাহজাহানপুর থানাধীন মালিবাগ পকেট গেইট মাধবীলতা ভবনে মিরপুর বিভাগের ডিবির সহকারী কমিশনার তরিকুল ইসলামের বাসায় কাজ করতেন আনোয়ারা। ছাদের সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে, ওই গৃহকর্মী ছাদের কার্নিশ দিয়ে একা একা হাঁটছিলেন। এরপর হঠাৎ তিনি নিচে পড়ে যান।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেকের মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন।

সারাবাংলা/এসএসআর/এনইউ

কর্মকর্তা গৃহকর্মী ছাদ টপ নিউজ পুলিশ বাসা মৃত্যু

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর