Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনতে জোর কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত
Sunday 11 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনতে জোর কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৩১

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জোর কুটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারের সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার সঙ্গেও প্রয়োজনীয় সমন্বয় করে যাচ্ছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুর- ১ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন খানের লিখিত প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান সংসদে। এ সময় স্পিকার ড. শিরিন শারমিন সভাপতিত্ব করেন।

বিজ্ঞাপন

মন্ত্রী সংসদে জানান, ২০২০ সালে জাতির পিতার পলাতক খুনি ক্যাপ্টেন (অব.) মাজেদকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করা সম্ভব হয়। অবশিষ্ট পলাতক খুনিদের মধ্যে এখন পর্যন্ত দুজনের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। যার মধ্যে রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে এবং নূর চৌধুরী কানাডায় অবস্থান করছে বলে জানা গেছে।

তিনি বলেন, ‘পলাতক ওই দুই খুনিকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে চলমান কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে প্রধানমন্ত্রী বিভিন্ন সময় সংশ্লিষ্ট দেশসমূহের রাষ্ট্র ও সরকার প্রধান বরাবর একাধিকপত্র প্রেরণ করেছেন। এমনকি সাক্ষাৎকালেও তিনি এ বিষয়ে তাদের ব্যক্তিগত সহযোগিতা কামনা করেন। পাশাপাশি সংশ্লিষ্ট দেশসমূহের পররাষ্ট্র মন্ত্রীসহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রী ও সিনিয়র কর্মকর্তা পর্যায়ের এ বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখা হয়েছে। এ ছাড়াও এই দেশগুলোর সঙ্গে বাংলাদেশ সরকারের যে কোনো পর্যায়ের দ্বিপাক্ষিক আলোচনায় পলাতক এই খুনিদের ফিরিয়ে দেওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে উপস্থাপন করা হচ্ছে।’

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, ‘পলাতক এই খুনিদের দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে প্রচলিত কূটনীতির পাশাপাশি সংশ্লিষ্ট দেশসমূদ্রের প্রণীত আইন অনুযায়ীও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যা এখনও চলমান। এ বিষয়ে আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করছে। এ বিষয়ে কার্যক্রম এখনো চলমান থাকায় এখনই বিস্তারিত তথ্য প্রদান সম্ভব হবে না। একইসঙ্গে যেসব পলাতক খুনিদের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি, তাদের অবস্থান খুঁজে বের করার জন্যেও আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।’

সারাবাংলা/এএইচএইচ/একে

টপ নিউজ পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর