Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
‘গত বছর ১ লাখ ২০ হাজার ২৮৭ জন মাদক চোরাকারবারি গ্রেফতার’
Sunday 03 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘গত বছর ১ লাখ ২০ হাজার ২৮৭ জন মাদক চোরাকারবারি গ্রেফতার’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৩১

ঢাকা: গত বছর সারাদেশে ৯৭ হাজার ২৪১টি মামলায় ১ লাখ ২০ হাজার ২৮৭ জন অবৈধ মাদক চোরাকারবারিকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন স্বরারাষ্ট্রমন্ত্রী আসাদ্দুজ্জামান খান কামাল।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সংসদ সদস্য এইচ  এম বদিউজ্জামানের এক প্রশ্নের লিখিত উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।

আসাদ্দুজ্জামান খান কামাল বলেন, ‘মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। মাদক নির্মূলে সারাদেশে অভিযান পরিচালনাসহ চাহিদা হ্রাস, সরবরাহ হ্রাস ও মাদকাসক্ত ব্যক্তিদেরকে চিকিৎসা প্রদানসহ বহুবিধ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আমাদের দেশে বর্তমান সময়ে আলোচিত মাদকদ্রব্য ইয়াবার অনুপ্রবেশ ঘটে মিয়ানমার থেকে এবং ভারত থেকে গাঁজা, ফেন্সিডিল, হেরোইন ও ইনজেক্টিং ড্রাগ অনুপ্রবেশ করে। সব সংস্থা সারাদেশে ড়ত বছর ৯৭ হাজার ২৪১টি মামলা দায়ের করে ১ লাখ ২০ হাজার ২৮৭ জন অবৈধ মাদক চোরাকারবারীকে গ্রেফতার করে আইনের আওতায় আনে। অভিযানে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য।’

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘মাদক নির্মূলে সারাদেশে সব আইন-প্রয়োগকারী সংস্থার সমন্বয়ে গঠিত টাস্কফোর্স গঠন করা হয়। ওই টাস্কফোর্স ২০২৩ সালে ১৯ হাজার ১৭০টি অভিযান পরিচালনা করে। এতে ৮ হাজার ৫৬৭টি মামলা দায়ের করা হয়। ওই মামলাগুলোতে ৮ হাজার ৬০৫ জন আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, পুলিশ, বিজিবি, র‌্যাব, কোস্টগার্ড, ডিজিএফআই ও এনএসআই এর সমন্বয়ে কক্সবাজার ও টেকনাফে ইয়াবা পাচারবিরোধী টাস্কফোর্স কমিটি গঠিত হয়েছে। টাস্কফোর্স কর্তৃক ২০২৩ সালে ২৮০টি অভিযান পরিচালনা করে ৯৫ জন অবৈধ মাদক চোরাকারবারীর বিরুদ্ধে ৮৪টি মামলা দায়ের করা হয়। অভিযানে ১ লাখ ৯ হাজার ৭০৮ পিস ইয়াবা, ৪ কেজি হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়।’

বিজ্ঞাপন

মন্ত্রী জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০) এ ইয়াবা (এ্যামফিটামিন) ‘ক’ শ্রেণির মাদকে অন্তর্ভুক্ত করা হয়েছে। মাদক সংক্রান্ত অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। মাদক ব্যবসার মূল হোতাদের যথাযথ শাস্তি বিধানকল্পে এ আইনে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ অনুযায়ী ব্যবস্থা গ্রহণেরও বিধান সন্নিবেশিত করা হয়েছে। এ আইনে মাদক অপরাধের পৃষ্ঠপোষক, প্ররোচনাদানকারী এবং সহযোগীদের বিরুদ্ধেও কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।

সারাবাংলা/এএইচএইচ/একে

আসাদুজ্জামান খাঁন কামাল টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর