Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
৭ মার্চের জয় বাংলা কনসার্ট এবার চট্টগ্রামে
Saturday 01 Aug 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭ মার্চের জয় বাংলা কনসার্ট এবার চট্টগ্রামে

স্টাফ করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৪ ২২:২৫

চট্টগ্রাম ব্যুরো: ১৯৭১ সালের ঐতিহাসিক ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কালজয়ী ভাষণের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে চট্টগ্রামে আয়োজন করা হচ্ছে জয় বাংলা কনসার্ট। প্রতিবছর ঢাকার আর্মি স্টেডিয়ামে হলেও চট্টগ্রামে এ আয়োজন এবারই প্রথম।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে আয়োজনের সার্বিক পরিস্থিতি ও প্রস্তুতি পরিদর্শনে যান জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

বিজ্ঞাপন

জেলা প্রশাসন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও জেলা প্রশাসনের সহযোগিতায় সেন্টার অফ রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ যুব সমাজের মধ্যে অনুপ্রেরণার উদ্যেগ হিসেবে প্রথমবারের মতো এ জমকালো কনসার্ট অনুষ্ঠিত হবে।

কনসার্ট মাতাতে মঞ্চে থাকবে জনপ্রিয় ব্যান্ডদল আর্টসেল, নেমেসিস ও চিরকুট। এছাড়া মঞ্চে আরও ব্যান্ডদল ও শিল্পীরা গান পরিবেশনা করবেন।

জয় বাংলা কনসার্টের আয়োজন সুষ্ঠভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নিয়মিত মনিটরিং করছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

সারাবাংলা/আইসি/একে

জয়বাংলা কনসার্ট টপ নিউজ ৭ মার্চ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর