Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
গাজীপুরে বাস চাপায় কলেজ শিক্ষার্থী নিহত
Wednesday 14 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে বাস চাপায় কলেজ শিক্ষার্থী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৫৩

গাজীপুর: মহানগরীর পূবাইলে বাসের চাপায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত হাবিব (১৮) পূবাইল আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী এবং তিনি আনোয়ার গ্রুপে চাকরি করতেন।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে পূবাইল থানার টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের করমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

হাবিব টঙ্গী পূর্ব থানার মরকুন মধ্যপাড়া এলাকায় বাস করতেন। তিনি জামালপুর জেলার ইসলামপুর থানাধীন ডিগ্রীরচর এলাকার সাইদুলের ছেলে।

স্থানীয়রা জানায়, মোটরসাইকেলে পূবাইলের মীরেরবাজারের দিকে যাওয়ার সময় একটি ইজিবাইক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। পরে ইজিবাইকের ধাক্কায় মোটরসাইকেল চালক সড়কে পড়ে গেলে নরসিংদী থেকে আসা ঢাকাগামী পূবাইল পরিবহন লিমিটেডের একটি বাস ঘটনাস্থলেই মোটরসাইকেল চালককে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হন। তবে বাস ও চালক কাউকেই আটক করা যায়নি।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, সকালে করমতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন মারা যায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/টিকে/এনএস

কলেজ শিক্ষার্থী নিহত গাজীপুর টপ নিউজ পূবাইল

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর