Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
উন্নয়ন দেখাতে কূটনীতিকদের নিয়ে চট্টগ্রামে পররাষ্ট্রমন্ত্রী
Friday 09 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উন্নয়ন দেখাতে কূটনীতিকদের নিয়ে চট্টগ্রামে পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:২৬

চট্টগ্রাম ব্যুরো: দেশের অগ্রগতি ও উন্নয়ন দেখাতে বিদেশি কূটনীতিকদের নিয়ে চট্টগ্রামে এসেছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এম্বাসেডরস আউটরিচ প্রোগ্রামের আওতায় ২৪টি দেশ ও আন্তর্জাতিক মিশন প্রধানসহ ৩৪ জন কূটনীতিক সদস্যদের নিয়ে নেভাল একাডেমির ওয়েস্ট পয়েন্ট এবং কর্ণফুলী টানেল পরিদর্শন করেন পররাষ্ট্রমন্ত্রী।

এরপর দুপুরে চট্টগ্রাম রেল স্টেশন থেকে বিদেশি কূটনীতিকদের নিয়ে ট্রেনযোগে কক্সবাজার যান তিনি।

ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, চীন, কোরিয়া, ইতালি, ডেনমার্ক, কসভো, পাকিস্তান, ফিলিপাইন, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল, শ্রীলংকা, ভিয়েতনাম, ভ্যাটিকান, ভুটান, স্পেন, আর্জেন্টিনা, লিবিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, মিশর, ফ্রান্স এবং জাতিসংঘের কৃষি সংস্থা (এফএও), আইইউটি, একেডিএনস আন্তুর্জাতিক সংস্থাগুলোর ২৪ জন মিশন প্রধানসহ ৩৪ জন কূটনৈতিক সদস্য এ আউটরিচ কর্মসূচিতে অংশ নিয়েছেন।

ট্রেনযোগে কক্সবাজার যাওয়ার প্রাক্কালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

বিদেশি কূটনীতিকরা যাতে দেশের অগ্রগতি সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারেন সে জন্যই আউটরিচ প্রোগ্রাম উল্লেখ করে সাংবাদিকদের তিনি বলেন, ‘বিদেশি কূটনীতিকরা যাতে দেশ ও দেশের অগ্রগতি সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারেন সেজন্যই পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ আউটরিচ প্রোগ্রাম। কূটনীতিকদের এই পরিদর্শনের মাধ্যমে বাঙালি জাতির সামর্থ্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন কর্মযজ্ঞ চলছে তাতে আমাদের দেশকে তারা ভালোভাবে জানতে পারছে। বাংলাদেশকে জানার মাধ্যমে তারা তাদের দেশকে এই বার্তা পৌঁছে দেবে এবং বাংলাদেশের এই খবরগুলো তারা বিশ্বময় ছড়িয়ে দেবে।’

বিজ্ঞাপন

হাছান মাহমুদ বলেন, ‘বিদেশি রাষ্ট্রদূতরা যেন আমাদের দেশকে জানে, দেশে যে বিরাট উন্নয়ন কর্মযজ্ঞ হচ্ছে সেগুলো যেন তারা স্বচক্ষে দেখে, সেই কারণেই তাদেরকে চট্টগ্রামে আনা হয়েছে এবং চট্টগ্রাম থেকে ট্রেনযোগে তারা কক্সবাজার যাবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এম্বাসেডরস আউটরিচ প্রোগ্রামের অংশ হিসেবে এ সফরের আয়োজন এবং এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি উদ্যোগ।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ জনপদের মানুষ যেই স্বপ্ন ১২৫ বছর আগে দেখেছিল, সেই স্বপ্ন বাস্তবায়িত হয়েছে আজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে। এটা অসাধারণ কাজ। তাই আজ আমরা কূটনীতিকদের চট্টগ্রাম থেকে ট্রেনে করে কক্সবাজার নিয়ে যাচ্ছি।’

বিদেশি প্রতিনিধিদের সঙ্গে রোহিঙ্গাদের প্রত্যাবাসন বিষয়ে কথাবার্তা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে হাছান মাহমুদ বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে তাদের সাথে তো কথাবার্তা আমাদের সবসময়ই হয় এবং তারা অনেকেই রোহিঙ্গা ক্যাম্পে গেছে। এখনও যদি তারা সুযোগ পায় রোহিঙ্গা ক্যাম্পে যাবে।’

বিদেশে প্রতিনিধিদের এ পরিদর্শনের মাধ্যমে তাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ় হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অবশ্যই তারা বাংলাদেশকে আরও ভালোভাবে জানতে পারবে। ঢাকার বাইরে চট্টগ্রাম এবং কক্সবাজার সফরে এসেছে তারা। আজ চট্টগ্রামে কয়েক ঘণ্টা  কাটালো, কর্ণফুলি নদীর তলদেশ দিয়ে দক্ষিণ এশিয়ায় প্রথম রোড টানেল তারা দেখল।’

এসময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আইসি/এমও

উন্নয়ন চট্টগ্রাম টপ নিউজ পররাষ্ট্রমন্ত্রী বিদেশি কূটনীতিক

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর