Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
যৌন হয়রানিতে অভিযুক্ত ভিকারুননিসার শিক্ষক মুরাদ রিমান্ডে
Friday 08 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যৌন হয়রানিতে অভিযুক্ত ভিকারুননিসার শিক্ষক মুরাদ রিমান্ডে

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:২৫

ঢাকা: শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখার গণিত বিষয়ের শিক্ষক মোহাম্মদ মুরাদ হোসেন সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মুরাদ হোসেনকে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) ফাইয়াজ হোসেন।

মুরাদ হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন আদালতে। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী শফিকুল ইসলাম দীপুসহ অন্যরা রিমান্ড আবেদন বাতিল করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক হাকিম জাকী আল ফারাবী দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন- যৌন হয়রানির মামলায় ভিকারুননিসার শিক্ষক মুরাদ গ্রেফতার

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, শিক্ষকের এ আচরণ শিক্ষকতার মতো মহান পেশাকে কলঙ্কিত করেছে। রক্ষক এ ক্ষেত্রে ভক্ষকের ভূমিকায় নেমেছেন।

অন্যদিকে আসামিপক্ষ থেকে দাবি করা হয়, নোংরা শিক্ষক রাজনীতির শিকার হয়েছেন মুরাদ হোসেন।

এর আগে সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে কলেজ পরিচালনা কমিটির এক জরুরি সভায় শিক্ষক মুরাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে অধিকতর তদন্তের জন্য উচ্চতর তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় কলেজ পরিচালনা কমিটি। পরে সোমবার দিবাগত মধ্যরাতে ঢাকার কলাবাগানের বাসা থেকে মুরাদ হোসেন সরকারকে গ্রেফতার করে লালবাগ থানা পুলিশ।

আরও পড়ুন- ভিকারুননিসার গণিতের সেই শিক্ষক সাময়িক বরখাস্ত

মুরাদ হোসেন সরকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ আজিমপুর শাখারদিবা শাখার গণিতের জ্যেষ্ঠ শিক্ষক। ২০১০ সাল থেকে তিনি এই কলেজে শিক্ষকতার পাশাপাশি আজিমপুরে একটি কোচিং সেন্টার খুলে শিক্ষার্থীদের পড়াতেন। গত ৭ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষের কাছে যৌন হয়রানির অভিযোগ করেন এক শিক্ষার্থী।

বিজ্ঞাপন

যৌন হয়রানির অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে জানিয়ে কলেজ কর্তৃক্ষ মুরাদ হোসেন সরকারকে আজিমপুর ক্যাম্পাস থেকে প্রত্যাহার করে শনিবার (২৪ ফেব্রুয়ারি) অধ্যক্ষের কার্যালয়ে সংযুক্ত করেছিল। তবে অভিযোগের প্রাথমিক সত্যতা মিললেও কেন তাকে বরখাস্ত না করে অধ্যক্ষের কার্যালয়ে সংযুক্ত করা হয়, তা নিয়ে ক্ষোভ ছিল অভিভাবক ও শিক্ষার্থীদের।

রোববার মুরাদ হোসেন সরকারের শাস্তির দাবিতে ভিকারুননিসা নূন স্কুল আজিমপুর ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ ও মানববন্ধন করেন শিক্ষার্থী ও অভিভাবকরা। পরে ভারপ্রাপ্ত অধ্যক্ষের আশ্বাসে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিতের ঘোষণা দেন।

পরে সন্ধ্যা ৬টার দিকে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন অভিভাবকরা। তারা বলেন, গণিত শিক্ষক মুরাদ হোসেন সরকারকে চাকরিচ্যুত না করলে কঠোর আন্দোলনের পাশাপাশি আইনি পদক্ষেপ নেবেন তারা।

সারাবাংলা/টিআর

টপ নিউজ ভিকারুননিসা নূন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ মুরাদ হোসেন সরকার যৌন হয়রানি যৌন হয়রানির অভিযোগ রিমান্ড

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর