Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
‘নির্বাচনে কালো টাকা ছড়াছড়ির প্রমাণ পেলে প্রার্থিতা বাতিল’
Monday 03 Aug 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নির্বাচনে কালো টাকা ছড়াছড়ির প্রমাণ পেলে প্রার্থিতা বাতিল’

সিরাজগঞ্জ করেসপন্ডেন্ট
৭ মার্চ ২০২৪ ১৮:৩৯

ঢাকা: নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে কালো টাকার ছড়াছড়ির প্রমাণ পেলে তার প্রার্থিতা বাতিল করা হবে।

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের প্রার্থী, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ইসি রাশেদা তার বক্তব্যে দুয়েকজন প্রার্থীর বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগের সূত্র ধরে প্রার্থিতা বাতিলের হুঁশিয়ারি দেন। তিনি আরও বলেন, ‘আচরণ বিধি না মানলে যেকোনো মুহূর্তে নিবার্চন বন্ধ করে দেওয়া হবে।’

জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার মো. আরিফুর রহমান মন্ডল, আঞ্চলিক নির্বাচন অফিসার দেওয়ার হেসেন, জেলা নির্বাচন অফিসার মো. শহিদুল ইসলামসহ ছয় জন চেয়ারম্যান প্রার্থী ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বরসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আগামী ৯ মার্চ সিরাজগঞ্জ জেলা পরিষদের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। জেলার মোট সাতটি পৌরসভা, নয়টি উপজেলা পরিষদ ও ৮৩টি ইউনিয়ন পরিষদের মোট ১ হাজার ১৯৬ জন মেয়র, চেয়ারম্যান ও মেম্বররা ইভিএম পদ্ধতিতে সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোট দেবেন।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চেয়ারম্যান পদ থেকে আব্দুল লতিফ বিশ্বাস পদত্যাগ করলে চেয়ারম্যান পদটি শূন্য হয়।

সারাবাংলা/পিটিএম

ইসি রাশেদা সুলতানা উপনির্বাচন জেলা পরিষদ টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর