Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
কর্ণফুলী তীরের জেলেপাড়ায় সুইডেনের ক্রাউন প্রিন্সেস
Sunday 03 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কর্ণফুলী তীরের জেলেপাড়ায় সুইডেনের ক্রাউন প্রিন্সেস

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৪ ২২:০৫

চট্টগ্রাম ব্যুরো: জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের কর্ণফুলী নদী তীরের একটি জেলেপাড়া পরিদর্শন করেছেন সফররত সুইডেনের রাজকুমারি ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া। তিনি সেখানে ইউএনডিপিসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার অর্থায়নে নির্মিত জলবায়ু সহিঞ্চু অবকাঠামো ঘুরে দেখেন।

চারদিনের সফরে বাংলাদেশে আসার দ্বিতীয় দিনে মঙ্গলবার (১৯ মার্চ) ভিক্টোরিয়া চট্টগ্রামে আসেন। দুপুরে তিনি নগরীর ৫ নম্বর ওয়ার্ডে কালুরঘাট দক্ষিণ জেলেপাড়ায় যান।

বিজ্ঞাপন

আঞ্চলিক তথ্য অফিস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া জলবায়ূ অভিঘাতে বিপর্যয়ের শিকার জেলেপাড়ার বাসিন্দাদের জীবনযাত্রা দেখেন। সেই অভিঘাত মোকাবিলায় সফল কয়েকজন নারীর সঙ্গে তিনি কথা বলেন। তিনি তাদের লড়াকু মনোভাব নিয়ে এগিয়ে যাবার প্রেরণা দেন।

পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, ইউএনডিপি’র আন্তর্জাতিক প্রকল্প ব্যবস্থাপক যোগেশ প্রাধান এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাতীয় নগর দারিদ্র হ্রাসকরণ কর্মসূচির আওতায় কালুরঘাট দক্ষিণ জেলেপাড়াসহ পুরো ওয়ার্ডে বিভিন্ন অবকাঠামো উন্নয়ন হয়েছে। স্থানীয় সরকার বিভাগ (এলজিডি), যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) ও ইউএনডিপির অর্থায়নে এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের জলবায়ু সহিষ্ণু পৌর অবকাঠামো তহবিলের (সিআরএমআইএফ) মাধ্যমে বিভিন্ন জলবায়ু সহিষ্ণু অবকাঠামো নির্মিত হয়।

প্রকল্পের মধ্যে আছে, ১১৫ দশমিক ৮৫ মিটার প্রতিরোধ দেয়াল ও সমপরিমাণ সড়ক, ৪ দশমিক ৫৭ মিটার স্লুইচগেট, ৪৮ দশমিক ৭৮ মিটার ফুটপাত এবং ৬ দশমিক ১০ মিটার সিঁড়ি। সেখানে ১৫০টি বৃক্ষ রোপণ করা হয়। প্রকল্পের চলমান কাজের মধ্যে আছে, জলবায়ূ সহিষ্ণু বাঁধ, কমিউনিটি ল্যাট্রিন, প্লাস্টিক বর্জ্য থেকে তৈরি পেইভমেন্ট টাইলসের ফুটপাত এবং জলবায়ু সহিষ্ণু ফেরো সিমেন্ট দিয়ে তৈরি ঘর।

বিজ্ঞাপন

প্রকল্পের মোট ব্যয় ৮২ লাখ ৪৮ হাজার ৬৫৮ টাকা। যার মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের অনুদান ৭ লাখ ৫০ হাজার টাকা ও ইউএনডিপির অর্থায়ন ৭৪ লাখ ৯৮ হাজার ৬৫৮ টাকা।

জেলেপাড়ায় জলবায়ু অভিঘাতের ফলে বাস্তুচ্যুত জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে বিভিন্ন ভাগে অনুদানও দেওয়া হয়েছে। ব্যবসার জন্য ২২ জন, শিক্ষায় ১৪ জন, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে ১১ জন এবং পুষ্টি খাতে ১৩ জন অনুদান পেয়েছেন।

বিকেলে সুইডেনের রাজকুমারি এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ক্যাম্পাস পরিদর্শনে যান। তিনি সেখানে ইউএনডিপির সহায়তায় পরিচালিত ‘ইনোভেটিভ ট্রেনিং কোর্স’র বিভিন্ন কার্যক্রম প্রত্যক্ষ করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। ক্যাম্পাসে তার নামে নির্মিত ‘ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া রুম’ উদ্বোধন করেন।

পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ইউনিভার্সিটির উপাচার্য রুবানা হক, জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এবং ইউনিভার্সিটির ফ্যাকাল্টিরা এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইউএনডিপির শুভেচ্ছা দূত হিসেবে সুইডেনের রাজকুমারি ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া বাংলাদেশ সফরে এসেছেন।

সারাবাংলা/আরডি/পিটিএম

কর্ণফুলী ক্রাউন প্রিন্সেস জেলাপাড়া ভিক্টোরিয়া সুইডেন

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর