Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
৫ হাজার ৪৬৩ শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করবে মাউশি
Friday 07 Aug 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ হাজার ৪৬৩ শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করবে মাউশি

স্টাফ করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৪ ০৯:৪০

ঢাকা: দেশের বেসরকারি স্কুল-কলেজে নতুন করে নিয়োগ পাওয়া পাঁচ হাজার ৪৬৩ শিক্ষক ও কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। এর মধ্যে চার হাজার ৬৯৬ জন স্কুলের এবং ৭৬৭ জন কলেজের রয়েছেন।

মঙ্গলবার (১৯ মার্চ) মাউশির এমপিও কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। মাউশির মহাপরিচালক (ডিজি) অধ্যাপক নেহাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় শিক্ষা মন্ত্রণালয়সহ অধিদফতরের ৩৫ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্কুলের ৪ হাজার ৬৯৬ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৩১০, চট্টগ্রামের ৩৩৮, কুমিল্লার ২৮৯, ঢাকার ৭৪১, খুলনার ৫৯১, ময়মনসিংহের ৫১৪, রাজশাহীর ১ হাজার ৬১, রংপুরের ৬৮৩ এবং সিলেটের ১৬৯ জন। এছাড়া কলেজের ৭৬৭ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৭৩ জন, চট্টগ্রামের ২৪, কুমিল্লার ৪৩, ঢাকার ১৬০, খুলনার ৭৬, ময়মনসিংহের ১১৮, রাজশাহীর ১২৩, রংপুরের ১০৫ এবং সিলেট অঞ্চলের রয়েছেন ৪৫ জন।

গত কয়েকমাসে নিয়োগ পাওয়া শিক্ষক ও কর্মচারীরা এমপিওভুক্তির জন্য অনলাইনে আবেদন করেছিলেন। জানুয়ারির আবেদন নিষ্পত্তি করে এসব শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মূলত প্রতি দুইমাস পর পর মাউশির এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে গত ১৭ জানুয়ারি বেসরকারি স্কুল-কলেজের ৯ হাজার ৬৫০ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

সারাবাংলা/এনএস

এমপিওভুক্ত টপ নিউজ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর