Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ১৪
Thursday 15 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ১৪

স্টাফ করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৪ ০৯:৫০

ঢাকা: গাজীপুর কালিয়াকৈর উপজেলায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ কোমেলা বেগম (৬৫) নামে আরও একজন মারা গেছেন। এতে করে এ ঘটনায় মৃতের সংখ্যা ১৪ জনে দাঁড়িয়েছে।

বুধবার (২০ মার্চ) ভোর ৫টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান তিনি।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম।

বিজ্ঞাপন

তিনি জানান, কোমেলা বেগমের শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ঘটনায় এখন পর্যন্ত ১৪ জন মারা গেলেন। বর্তমানে আরও ১৪ জন রোগি হাসপাতালে ভর্তি আছেন।

কোমেলা বেগমের ছেলে শাকিল আহমেদ জানান, তাদের বাড়ি সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার পানগাড়ি গ্রামে। তারা সবাই কালিয়াকৈরে থাকেন। এ ঘটনায় তার ভাগ্নি জামাই পোশাক শ্রমিক লালন (২৪) দগ্ধ হয়ে আইসিইউতে ভর্তি আছেন।

সারাবাংলা/এসএসআর/এনএস

কালিয়াকৈর উপজেলা গাজীপুর টপ নিউজ সিলিন্ডার বিস্ফোরণ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর