Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
কাজের অগ্রগতি নিয়ে প্রশ্ন করা উচিত নয়: কাদের
Wednesday 14 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাজের অগ্রগতি নিয়ে প্রশ্ন করা উচিত নয়: কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট 
২০ মার্চ ২০২৪ ১৩:৪৬

ঢাকা: কাজের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘কাজের অগ্রগতি নিয়ে প্রশ্ন করা উচিত নয়। দিবারাত্রি কাজ চলছে।’

বুধবার (২০ মার্চ) সকালে এফডিসি গেটসংলগ্ন ডাউন র‌্যাম্প উন্মুক্তকরণ অনুষ্ঠানে সেতুমন্ত্রী এসব কথা বলেন।

সাংবাদিকদের উদ্দেশে সেতুমন্ত্রী বলেন, ‘আমরা পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে করেছি। বিশ্ব পরিস্থিতিতেও কিছু জটিলতা আছে। যেসব দেশ এসব প্রকল্পের সঙ্গে জড়িত তাদের কনকারেজের বিষয় আছে। ঘাটে ঘাটে তাদের কনকারেজ নিতে হয়। বিশ্বের বর্তমান প্রেক্ষাপটে যন্ত্রপাতি আমদানিতে কিছু সমস্যা হয়। আমাদের অনাদর ও অনিচ্ছায় প্রকল্প দেরি হচ্ছে- এটা ঠিক নয়।’

প্রকল্পে অর্থায়ন নিয়ে কোনো জটিলতার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘ফান্ডিংয়ে জটিলতা থাকলে কাজগুলো হচ্ছে কি করে?’

রমজানে ঢাকায় যানজট নিয়ে মন্ত্রী বলেন, ‘ইফতারের পরে তো যানজট থাকে না। রোজার মাসে কোনো কোনো সময়ে যানজট হয়, সব সময় থাকে না। যানজট নিরসনে আমাদের সব পরিকল্পনা এখনও বাস্তবায়ন হয়নি। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু হওয়ায় সময় ও অর্থসাশ্রয় হচ্ছে। আরও পাঁচটি মেট্রোলাইন বাকি আছে। দুটির কাজ চলমান। এগুলো শেষ হয়ে গেলে যানজট আরও ধীরে ধীরে কমে যাবে।’

এসময় বিআরটি প্রকল্পের অগ্রগতি নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, যাদের কাজ দেওয়া হয়েছে তাদের গাফিলতির কারণে একটিমাত্র প্রকল্প বিলম্বিত। আশা করি ডিসেম্বরের আগেই বিআরটিসি’র বিশেষায়িত বাস চলে আসবে। ডিসেম্বর থেকে বিআরটি প্রকল্প পুরোপুরি চালু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন।

বিজ্ঞাপন

পরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী তেজগাঁও থেকে এফডিসি গেটসংলগ্ন ডাউন র‌্যাম্পে যান চলাচল উন্মুক্ত করেন। এ সময় সড়ক পরিবহন ও মহা সড়ক বিভাগের সচিব এবিএম আমিনুল্লাহ নূরী, সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনআর/এমও

ওবায়দুল কাদের কাজের অগ্রগতি টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর