Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
রোহিঙ্গা ক্যাম্প-আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করলেন ভিক্টোরিয়া
Sunday 03 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিঙ্গা ক্যাম্প-আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করলেন ভিক্টোরিয়া

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৪ ১৭:৪০

কক্সবাজার: কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত ও সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া।

বুধবার (২০ মার্চ) বেলা সাড়ে ১২টার পর তিনি ভাসানচর থেকে হেলিকপ্টারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। এসময় কক্সবাজারের শরনার্থী ত্রান ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান,জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, পুলিশ সুপার মাহাফুজুল ইসলাম এসময় তাকে স্বাগত জানায়।

বিজ্ঞাপন

রোহিঙ্গা ক্যাম্পে প্রথমে তিনি যান, ক্যাম্প চার এক্সটেনশনে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ও ইউএনএইচসিআরের নিবন্ধন ও খাবার বিতরণের ই-ভাউচার আউটলেটে। সেখানকার কার্যক্রম পরিদর্শন শেষে ক্যাম্প-৪ এ ইউএন ওমেন এবং ইউএনএফপিএ পরিচালিত মাল্টি পারপাস ওমেন্স সেন্টার পরিদর্শন করেন। সেখানে তিনি রোহিঙ্গা নারীদের সঙ্গে কথা বলেন।

এরপর ক্যাম্প-৫ এ ইউএনএইচসিআর পরিচালিত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনকালে একটি বেকারী শপ ও পাটজাত পণ্যের প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সেখানে কর্মরত নারীদের সঙ্গে মতবিনিময় করেন। সেই সঙ্গে রোহিঙ্গা কালচারাল মেমোরি সেন্টার পরিদর্শন করার কথা রয়েছে।

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া জলবায়ু উদ্বাস্তুদের জন্যে নির্মিত বিশ্বের বৃহত্তম খুরুশকূল আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন।

সারাবাংলা/এনইউ

ক্যাম্প টপ নিউজ ভিক্টোরিয়া রোহিঙ্গা সুইডেন

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর