Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
ঈদে নতুন নোট মিলবে কবে, কোথায়
Tuesday 13 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদে নতুন নোট মিলবে কবে, কোথায়

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৪ ১৯:২৪

ঢাকা: প্রতিবছরের মতো এ বছরও ঈদুল ফিতর উপলক্ষে নতুন ব্যাংক নোট বিনিময় করবে বাংলাদেশ ব্যাংক। আগামী ৩১ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত ১০ দিন এসব নোট সংগ্রহ করার সুযোগ থাকছে জনসাধারণ ও গ্রাহকদের জন্য। এই সময়ের মধ্যে ঢাকা, নারায়ণগঞ্জ, সাভার, কেরানীগঞ্জ, মুন্সীগঞ্জ ও গাজীপুরের কয়েকটি তফসিলি ব্যাংকের শাখা থেকেও নতুন নোট সংগ্রহ করা যাবে।

বুধবার (২০ মার্চ) বাংলাদেশ ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এবার ঈদ উপলক্ষে ৫ টাকা, ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা ও ১০০ টাকা মূল্যমানের নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করবে কেন্দ্রীয় ব্যাংক ও বিভিন্ন ব্যাংকের শাখা। একই ব্যক্তি একাধিকবার নতুন নোট নিতে পারবেন না।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়সহ বিভিন্ন শাখার কাউন্টারের মাধ্যমে এসব নতুন নোট বিনিময় বা বিতরণ করা হবে। এ ছাড়া ঢাকা, নারায়ণগঞ্জ, সাভার, কেরানীগঞ্জ, মুন্সীগঞ্জ ও গাজীপুর অঞ্চলের বিভিন্ন তফসিলি ব্যাংকের ৮০টি শাখার মাধ্যমেও গ্রাহকেরা নতুন নোট সংগ্রহ করতে পারবেন।

যেসব শাখায় মিলবে নতুন নোট

জনতা ব্যাংকের পোস্তগোলা শাখা, প্রিমিয়ার ব্যাংকের বনানী শাখা, এনসিসি ব্যাংকের যাত্রাবাড়ী শাখা, ব্যাংক এশিয়ার বনানী-১১ শাখা, উত্তরা ব্যাংকের যাত্রাবাড়ী শাখা, আইএফআইসি ব্যাংকের গুলশান শাখা, পূবালী ব্যাংকের সদরঘাট শাখা, যমুনা ব্যাংকের গুলশান করপোরেট শাখা, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের বাবুবাজার শাখা, ন্যাশনাল ব্যাংকের মহাখালী শাখা, দ্য সিটি ব্যাংকের ইসলামপুর শাখা, এসবিএসির বিজয়নগর শাখা, জনতা ব্যাংকের হাটখোলা রোড শাখা (মহিলা), সাউথইস্ট ব্যাংকের কারওয়ান বাজার শাখা, ওয়ান ব্যাংকের লালবাগ শাখা, ট্রাস্ট ব্যাংকের কারওয়ান বাজার শাখা, জনতা ব্যাংকের আব্দুল গণি রোড করপোরেট শাখা, সোস্যাল ইসলামী ব্যাংকের বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখা, অগ্রণী ব্যাংকের জাতীয় প্রেস ক্লাব করপোরেট শাখা, প্রাইম ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখা, জনতা ব্যাংকের টিএসসি করপোরেট শাখা, সোনালী ব্যাংকের জাতীয় সংসদ ভবন শাখা।

বিজ্ঞাপন

সোস্যাল ইসলামী ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ শাখা, ব্র্যাক ব্যাংকের শ্যামলী শাখা, আইএফআইসি ব্যাংকের ঢাকা স্টক এক্সচেঞ্জ শাখা, সাউথইস্ট ব্যাংকের ধানমন্ডি শাখা, সাউথইস্ট ব্যাংকের প্রিন্সিপাল শাখা, এনআরবিসি ব্যাংকের ধানমন্ডি শাখা, ডাচ্-বাংলা ব্যাংকের লোকাল অফিস শাখা, ব্র্যাক ব্যাংকের সাত মসজিদ রোড শাখা, মার্কেন্টাইল ব্যাংকের মেইন ব্র্যাঞ্চ, দিলকুশা, যমুনা ব্যাংকের লালমাটিয়া শাখা, শাহজালাল ইসলামী ব্যাংকের ঢাকা মেইন শাখা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের রায়ের বাজার শাখা, রূপালী ব্যাংকের স্থানীয় কার্যালয়, ডাচ্-বাংলা ব্যাংকের নিউমার্কেট শাখা, এক্সিম ব্যাংকের মতিঝিল শাখা, ডাচ্-বাংলা ব্যাংকের মিরপুর শাখা, এনসিসি ব্যাংকের দিলকুশা শাখা, এক্সিম ব্যাংক মিরপুর শাখা, সোনালী ব্যাংক রমনা করপোরেট শাখা, ব্র্যাক ব্যাংক মিরপুর-১ শাখা, সোস্যাল ইসলামী ব্যাংক মৌলভীবাজার শাখা, অগ্রণী ব্যাংক মিরপুর শাখা, মিরপুর-১, উত্তরা ব্যাংক পিএলসি, বাবু বাজার শাখা, জনতা ব্যাংকের কচুক্ষেত করপোরেট শাখা।

দ্য সিটি ব্যাংকের মগবাজার শাখা, সোনালী ব্যাংকের ইব্রাহীমপুর শাখা, এনসিসি ব্যাংক মগবাজার শাখা, ন্যাশনাল ব্যাংক উত্তরা শাখা, শাহজালাল ইসলামী ব্যাংক মালিবাগ চৌধুরীপাড়া শাখা, আল-আরাফাহ ইসলামী ব্যাংক উত্তরা মডেল টাউন শাখা, সাউথইস্ট ব্যাংক কাকরাইল শাখা, ডাচ্-বাংলা ব্যাংক দক্ষিণখান এসএমই অ্যান্ড এগ্রিকালচার শাখা, এনসিসি ব্যাংক মালিবাগ শাখা, রূপালী ব্যাংক উত্তরা মডেল টাউন করপোরেট শাখা, ইসলামী ব্যাংক খিলগাঁও শাখা, অগ্রণী ব্যাংক রামপুরা টিভি শাখা, এবি ব্যাংক প্রগতি সরণি শাখা।

সোনালী ব্যাংক গাজীপুর কোর্ট বিল্ডিং শাখা, ইসলামী ব্যাংক গাজীপুর চৌরাস্তা শাখা, মার্কেন্টাইল ব্যাংক নারায়ণগঞ্জ শাখা, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক প্রগতি সরণি শাখা, এক্সিম ব্যাংক শিমরাইল শাখা, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক দক্ষিণ বনশ্রী শাখা, এনআরবিসি ব্যাংক ভুলতা শাখা, ঢাকা ব্যাংক বনশ্রী শাখা, ইসলামী ব্যাংক কাঁচপুর শাখা, ঢাকা ব্যাংক নন্দীপাড়া শাখা, প্রিমিয়ার ব্যাংক নারায়ণগঞ্জ শাখা, আল-আরাফাহ ইসলামী ব্যাংক নন্দীপাড়া শাখা, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক সাভার শাখা, ওয়ান ব্যাংক বাসাবো শাখা, প্রাইম ব্যাংক সাভার শাখা, ট্রাস্ট ব্যাংক বসুন্ধরা শাখা, ট্রাস্ট ব্যাংক কেরানীগঞ্জ শাখা, প্রিমিয়ার ব্যাংক বসুন্ধরা শাখা, সোনালী ব্যাংক মুন্সীগঞ্জ করপোরেট শাখা, গ্লোবাল ইসলামী ব্যাংক বনানী শাখা এবং ন্যাশনাল ব্যাংক মুন্সীগঞ্জ শ্রীনগর শাখা।

সারাবাংলা/জিএস/টিআর

টপ নিউজ নতুন নোট বাংলাদেশ ব্যাংক ব্যাংক নোট

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর