Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
‘কমোডিটি এক্সচেঞ্জ দেশ ও পুঁজিবাজারকে অনেক দূর এগিয়ে নেবে’
Saturday 02 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কমোডিটি এক্সচেঞ্জ দেশ ও পুঁজিবাজারকে অনেক দূর এগিয়ে নেবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৪ ২৩:৫৭

ঢাকা: দেশে প্রথমবারের মতো কমোডিটি এক্সচেঞ্জের সনদ পেল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। এই সনদ পাওয়ার ফলে ব্যবসা-বাণিজ্যের নতুন দিক উন্মোচিত হবে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অধীনে স্টেকহোল্ডাররা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে কমোডিটি এক্সচেঞ্জ দেশ ও পুঁজিবাজারকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

বিজ্ঞাপন

বুধবার (২০ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে সিকিউরিটিজ কমিশন ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহিমের হতে এই সনদ তুলে দেন। এই সময় উপস্থিত ছিলেন সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) চেয়ারম্যান শেখ কবির আহমেদ।

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, ‘কমোডিটি এক্সচেঞ্জ আমার অনেক দিনের ব্যক্তিগত স্বপ্ন ছিল। সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহীম যখন দায়িত্ব নেন তখন তাকে আমি একটি কথাই বলেছিলাম, শুধু ইক্যুয়িটি দিয়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ফিজিবল করা সম্ভব না। অন্ততপক্ষে সেবা হিসেবে হলেও আপনি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠার জন্য যান। আমি আশা করি, সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের নেতৃত্বে নতুন দিক উন্মোচিত হবে।’

টিটু বলেন, ‘গোল্ড এক্সচেঞ্জ নিয়ে ২০১৩ সালে আমরা প্যান এশিয়ার সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জ একটি চুক্তি সই করেছিলাম। এটার মাধ্যমে আমরা গোল্ড এক্সচেঞ্জ করতে পারি। এটার সম্ভাবনা অনেক এবং আমি মনে করি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মার্চেন্ট ব্যাংক এবং যারা ডাইভারসিফাইড পোর্টফোলিও নিয়ে কাজ করে তাদের জন্য নতুন মাত্রা যুক্ত হবে। কারণ, এখানে ফিউচার থাকবে, ফরওয়ার্ড মার্কেট থাকবে, এখানে হেজিং করার সুযোগ থাকবে। সুতরাং অনেকগুলো পথ উন্মোচিত হবে।’

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, ‘কমোডিটি এক্সচেঞ্জ আমাদের মিসিং কম্পোনেন্ট ছিল, যেটা পৃথিবীর অন্যান্য দেশে আছে। যারা ব্যবসা বাণিজ্য করেন, যারা এক্সপোর্ট-ইমপোর্ট করেন তাদের জন্য এটা জরুরি। এটার মাধ্যমে এক্সপোর্ট-ইমপোর্টের সঠিক মূল্য, মধ্যস্ততাকারীদের দৌরাত্ম কমা, আন্ডার ও ওভার ইনভয়েসের সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। এর মাধ্যমে এক্সপোর্ট ইমপোর্টে ডিসিপ্লিন তৈরি হবে। সামনের দিনগুলোতে ব্যবসা-বাণিজ্য অনেক সহজ হয়ে আসবে। যারা ক্রেতা তারা পণ্যের বিশ্ববাজারে কেমন দাম আছে তা জানতে পারবে।’

স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান আসিফ ইব্রাহীম বলেন, ‘কমোডিটি এক্সচেঞ্জ লাইসেন্সটা পাওয়ার পর পরই আমরা মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ ইন্ডিয়ায় যারা এক্সপার্ট আছেন তাদের টেকনিক্যাল অ্যাডভাইজার হিসেবে অ্যাপয়েন্টমেন্ট করি, যেহেতু তাদের অভিজ্ঞতা রয়েছে। তারা আমাদেরকে যে রুলস দিয়েছে সেটাও আমরা জমা দিয়েছি। বর্তমানে আমরা এই অবস্থায় এসেছি। আমাদের সফটওয়্যার এবং হার্ডওয়ার প্রকিউরমেন্টের কাজ এগিয়ে যাচ্ছে। আশা করছি, চলতি বছরের মধ্যেই বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কমোডিটি এক্সচেঞ্জের যাত্রা শুরু করতে পারব।’

বিশেষ অতিথির বক্তব্যে শেখ কবির বলেন, ‘বঙ্গবন্ধু বাচ্চাদের খুব ভালোবাসতেন। এ জন্য তার জন্মদিনকে শিশু দিবস হিসেবে পালন করা হচ্ছে।’ বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হতো কি না সেটা আমার সন্দেহ বলেও তিনি উল্লেখ করেন।

সারাবাংলা/জিএস/পিটিএম

কমোডিটি এক্সচেঞ্জ সনদ বাণিজ্য প্রতিমন্ত্রী সিএসই

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর