Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
‘ডেমরায় আগুন লাগা ভবনটি যেকোনো সময় ভেঙে পড়তে পারে’
Wednesday 22 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ডেমরায় আগুন লাগা ভবনটি যেকোনো সময় ভেঙে পড়তে পারে’

স্টাফ করেসপন্ডেন্ট
২২ মার্চ ২০২৪ ০৯:৩৪

ঢাকা: রাজধানীর ডেমরায় কাপড়ের গুদামে আগুন লাগা ভবনটি যেকোনো সময় ভেঙে পড়তে পারে বলে সতর্ক করেছেন ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল মো. রেজাউল করিম। ইতোমধ্যে ভবনটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে বলেও জানান তিনি।

শুক্রবার (২২ মার্চ) সকাল সাড়ে ৬টার পর ঘটনাস্থল পরিদর্শন শেষ সাংবাদিকদের এসব তথ্য জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। এর আগে, বৃহস্পতিবার রাত ১১টা ৪৫মিনিটের দিকে ভবনের তিনতলার গোডাউনে অগ্নিকাণ্ড ঘটে।

বিজ্ঞাপন

লে. কর্নেল রেজাউল করিম বলেন, চারতলা ভবনের স্টোরেজ (গুদাম) নীতিমালা মানা হয়নি। তাই আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। তবে নতুন করে আগুন ছড়ানোর সম্ভাবনা নেই।

তিনি বলেন, ভবনটির পানির জন্য রিজার্ভ ট্যাংক নেই, সংকীর্ণ সিঁড়ি। ড্রেনের পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। ঢাকা ওয়াসাও পানি দিচ্ছে। ভবনটির পূর্ব ও পশ্চিম পাশে আরও ভবন থাকায় ভেতরে ঢুকতেও সমস্যা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আরও সময় লাগতে পারে। পুরো ভবনে দাহ্য পদার্থ আছে, খেলাধুলার সামগ্রী বেশি। প্লাস্টিকের পরিমাণও অনেক। সব ফ্লোরেই আগুন আছে।

রেজাউল করিম আরও বলেন, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কোনো ব্যর্থতা নেই। ভবনটি ঝুঁকিপূর্ণ। ভবনের কাঠামোগত শক্তি কমে গেছে। কয়েক জায়গায় ছাদ ফেটে গেছে। যেকোনো সময় ভবনটি ভেঙে পড়তে পারে। তবে এখন পর্যন্ত ভবন বা গুদামের মালিকপক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়নি। তাদের খোঁজার চেষ্টা করছি।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার পর চারতলা ভবনের তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। খবর পেয়ে ডেমরা, পোস্তগোলা ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ৫টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরও ৫টি ইউনিটসহ মোট ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পর্যন্ত এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

কাপড়ের গুদামে আগুন টপ নিউজ ডেমরা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর