Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৮০৮ কোটি টাকা
Friday 09 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৮০৮ কোটি টাকা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২৪ ১৪:৫৭

ঢাকা: দেশের দুই পুঁজিবাজারে বিদায়ী সপ্তাহে (১৮ থেকে ২১ মার্চ) সূচকের পতনমুখী প্রবণতায় লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে সূচকের সঙ্গে লেনদেনের পরিমাণও কমেছে। এছাড়াও বিদায়ী সপ্তাহে উভয় স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন কমেছে ১২ হাজার ৫১৪ কোটি ১৮ লাখ টাকার বেশি।

শনিবার (২৩ মার্চ) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে, ১ হাজার ৯৮৫ কোটি ১৪ লাখ ১০ হাজার টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৭৯৩ কোটি ৮৮ লাখ ১০ হাজার টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৮০৮ কোটি ৭৪ লাখ টাকা।

সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়ায় ৬ লাখ ৯২ হাজার ৫৪০ কোটি ৪ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৯৯ হাজার ৬৩৫ কোটি ৪৬ লাখ ৫০ হাজার টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ৭ হাজার ৯৫ কোটি ৪২ লাখ ৫০ হাজার টাকা কমেছে। এ সময় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৯৪১ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৬.৭৭ পয়েন্ট কমে ১ হাজার ২৯৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬.১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৭ পয়েন্টে।

এদিকে গত সপ্তাহে ডিএসইতে মোট ৪১২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩৩টির, দর কমেছে ২২৯টির, অপরিবর্তিত রয়েছে ৩৩টির এবং লেনদেন হয়নি ১৭টির।

গত সপ্তাহে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) শেষ কার্যদিবসে লেনদেন হয়েছে ৬৬ কোটি ১ লাখ ৯৬ হাজার টাকা। আর গত সপ্তাহের আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৭৪ কোটি ৯০ লাখ ৪৬ হাজার টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ৮ কোটি ৮৮ লাখ ৫০ হাজার টাকা।

বিজ্ঞাপন

বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ২০ হাজার ৩৩১ কোটি ২৭ লাখ ২০ হাজার টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে সিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ২৫ হাজার ৭৫০ কোটি ৩ লাখ ১০ হাজার টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ৫ হাজার ৪১৮ কোটি ৭৬ লাখ টাকা কমেছে।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৫৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৯৩৭ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ০.৯১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০ হাজার ১৬৮ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ০.৩৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১২ হাজার ৭৬৮ পয়েন্টে এবং সিএসআই সূচক ১.২৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৪ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে সিএসইতে মোট ৩১২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১০৪টির, দাম কমেছে ১৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির শেয়ার ও ইউনিট দাম।

সারাবাংলা/জিএস/ইআ

টপ নিউজ ডিএসই পুঁজিবাজার

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর