Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
মধ্যরাতে ঢাকায় শিলা বৃষ্টি, ঝড়ের আভাস ৪ বিভাগে
Sunday 02 Aug 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মধ্যরাতে ঢাকায় শিলা বৃষ্টি, ঝড়ের আভাস ৪ বিভাগে

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৪ ০৮:৫৩

ঢাকা: ঢাকায় মধ্যরাতে শিলাবৃষ্টি হয়েছে। শনিবার (২৩ মার্চ) দিবাগত রাত সোয়া ২টা থেকে শুরু হয় ঝড় ও শিলাবৃষ্টি। বৃষ্টির সঙ্গে ছিল দমকা বাতাস। এ অবস্থা চলতে থাকে প্রায় আধাঘণ্টা। এদিকে রোববারও (২৪ মার্চ) দেশের আরও চার বিভাগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে বলা হয়, রোববার (২৪ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বিজ্ঞাপন

এছাড়া আগামীকাল সোমবার (২৫ মার্চ) রংপুর, ময়মনসিংহ, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন সারাদেশে দিন ও রাতের প্রায় অপরিবর্তিত থাকতে পারে। একইসঙ্গে আগামী পাঁচ দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়।

এর আগে, শনিবার সন্ধ্যা ৬টায় সর্বশেষ পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানায়, ঢাকা, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় ঝড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

সারাবাংলা/জেআর/এনএস

আবহওয়ার পূর্বাভাস টপ নিউজ শিলাবৃষ্টি

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর