Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
ঈদযাত্রা পুরোপুরি স্বস্তিদায়ক হবে: ওবায়দুল কাদের
Thursday 15 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদযাত্রা পুরোপুরি স্বস্তিদায়ক হবে: ওবায়দুল কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৪ ১৩:২৭

ঢাকা: আসন্ন ঈদুল ফিতরে মানুষের ঘরে ফেরা স্বস্তিদায়ক হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘ঈদযাত্রার বিষয়ে আমরা সভা করেছি। ঈদের আগে ও পরে ট্রাক-ভারি পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। যার যেটি কাজ সেটি তারা নিষ্ঠার সাথে পালন করে যাতে যানজট পালন করা যায় সেদিকে লক্ষ্য রাখবেন। গাজীপুর কিছুটা সমস্যার কারণ ছিল কিন্তু সেটিও এবার আরো সমাধান হয়ে গেল। এবার ঈদযাত্রা পুরোপুরি স্বস্তিদায়ক হবে।’

বিজ্ঞাপন

রোববার (২৪ মার্চ) সকাল ১১টায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি এসব কথা বলেন। বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি, এয়ারপোর্ট-গাজীপুর) প্রকল্পের সওজ অংশের আওতায় নির্মিত ৭টি ফ্লাইওভার যানবাহন চলাচলের জন্য উন্মুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওবায়দুল কাদের।

ঢাকার যানজট নিরসনে সিগন্যাল বাতি চালুর বিষয়ে এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ। তারা ইতোমধ্যে কাজ শুরু করেছে। কবে শেষ হবে সেটি স্বরাষ্ট্রমন্ত্রী বলতে পারবেন।‘

যানজট কেন কমছে না এ প্রশ্নের জবাবে সড়কমন্ত্রী বলেন, ‘এখানে যানজট নিরসনে সিগন্যাল সিস্টেমটা জরুরি। প্রধানমন্ত্রীও এটি বলেছে। সিগনাল সিস্টেমটা চালু হলে যানজট নিরসনে এটির ভূমিকা থাকবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের দেশের রাজনীতি এতো নির্মম যে জোড়াতালি দিয়ে পদ্মাসেতু করার কথাও আসে। সমালোচনা করার জন্য সমলোচনা করতেই হবে। একটা মেগা প্রজেক্টের কাজ কিছুটা বিলম্ব হয়েছে, সেটি সংশ্লিষ্ট কোম্পানির নানান সমস্যার জন্য হয়েছে। বিআরটি প্রকল্পের জন্য সেরকম দুর্ভোগ হবে না। তবে এবার ময়মনসিংহে যাত্রা স্বস্তিদায়ক হবে। গতবারও আমরা একটি রাস্তা চালু করে দিয়েছিলাম সেজন্য কিছুটা স্বস্তি হয়েছিল। এবার সাতটি ফ্লাইওভার চালু করে দিচ্ছি, তাতে আরও চলাচল সহজ হবে।’

এসময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেনসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জেআর/এমও

ঈদযাত্রা ওবায়দুল কাদের টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর