Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
উপজেলা নির্বাচনে ভোটকেন্দ্রের তালিকা করার নির্দেশ ইসির
Thursday 08 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উপজেলা নির্বাচনে ভোটকেন্দ্রের তালিকা করার নির্দেশ ইসির

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ মার্চ ২০২৪ ১২:০৫

ঢাকা: উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সামনে রেখে সারা দেশের ভোটকেন্দ্রের তালিকা করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার সিনিয়র সহকারী সচিব রৌশন আরা বেগম নির্দেশনাটি জেলা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠিয়েছেন।

উল্লেখ যে, আগামী ৮ মে থেকে উপজেলা পরিষদের প্রথম ধাপের ভোট অনুষ্ঠিত হবে। এরপর আরও তিনটি ধাপে বাকি উপজেলা পরিষদগুলোর নির্বাচন হবে।

বিজ্ঞাপন

ইসির নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৮ মে অনুষ্ঠেয় ১ম ধাপের উপজেলাসমূহের ভোটকেন্দ্রের তালিকা সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানোর জন্য সংশ্লিষ্ট সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা/জেলা নির্বাচন কর্মকর্তাকে অনুরোধ করা হলো।

ইসির নির্দেশনায়, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের ২য়, ৩য় ও ৪র্থ পর্যায়ের নির্বাচনের ক্ষেত্রে ভোটার তালিকা লিঙ্ক পাওয়ার পর উক্ত তিন পর্যায়ের চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা পাঠানোর ব্যবস্থা নেওয়ার জন্য সব সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা/জেলা নির্বাচন কর্মকর্তাকে অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ৮ মে ১৫২টি উপজেলার সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ সময় ১৫ এপ্রিল, বাছাই ১৭ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৮ থেকে ২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল, আর ভোটগ্রহণ হবে ৮ মে।

নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নিয়োগ করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদন নিষ্পত্তি করবেন আপিল কর্তৃপক্ষ হিসেবে জেলা প্রশাসক।

বিজ্ঞাপন

মোট চার ধাপে অনুষ্ঠেয় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের পরের তিন ধাপের ভোটগ্রহণ ২৩ ও ২৯ মে এবং ৫ জুন অনুষ্ঠিত হবে। দেশে মোট উপজেলার সংখ্যা ৪৯৫টি।

সারাবাংলা/জিএস/এমও

ইসি উপজেলা নির্বাচন টপ নিউজ ভোটকেন্দ্র

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর