Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
৮ মাসে বৈদেশিক ঋণ ও অনুদান এসেছে ৫৫ হাজার কোটি টাকা
Monday 27 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৮ মাসে বৈদেশিক ঋণ ও অনুদান এসেছে ৫৫ হাজার কোটি টাকা

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ মার্চ ২০২৪ ২০:৩৩

ঢাকা: চলতি অর্থবছরের (২০২৩-২৪) প্রথম আট মাসে বৈদেশিক ঋণ ও অনুদান হিসেবে এসেছে প্রায় ৪৯৯ কোটি ৭৫ লাখ ডলার। ডলার রেট ১১০ টাকা ধরে টাকার অংকে দাঁড়ায় ৫৪ হাজার ৯৭২ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৫৩ হাজার ৫৭০ কোটি টাকা (৪৮৭ দশমিক ৬৫ কোটি ডলার)। অর্থাৎ অর্থবছরের ব্যবধানে বিভিন্ন দাতা সংস্থার কাছ থেকে দেশে আসা বৈদেশিক অর্থের পরিমাণ বেড়েছে প্রায় দেড় হাজার কোটি টাকা। বিপরীতে অর্থবছরের প্রথম আট মাসে ঋণ পরিশোধ করতে হয়েছে ২২ হাজার ৩৩০ কোটি টাকা (২০৩ কোটি ডলার)।

বিজ্ঞাপন

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। সোমবার (২০ মার্চ)চলতি অর্থবছরের প্রথম আট মাসের (জুলাই- ফেব্রুয়ারি) বৈদেশিক ঋণ সহায়তার তথ্য প্রকাশ করে ইআরডি।

এতে দেখা যায়, প্রথম আট মাসে সরকার সুদ ও আসলসহ বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ২০৩ কোটি ডলার। ঋণ পরিশোধের মধ্যে সুদ ৮০ দশমিক ৫৯ মার্কিন ডলার এবং আসল ১২২ দশমিক ৪০ কোটি ডলার। অথচ গত বছরের একই সময় অর্থাৎ প্রথম আট মাসে বাংলাদেশ বৈদেশিক ঋণ পরিশাধ করেছিল ১৪২ দশমিক ৪১ কোটি ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে আট মাসে বৈদেশিক ঋণ পরিশোধের পরিমাণ বেড়েছে ৬১ কোটি ডলার। পরিশোধের ব্যয় এতটা বাড়ার পেছনে সুদ পরিশোধই মূলত ভূমিকা রাখছে, আট মাসে সুদ পরিশোধ করা হয়েছে ৮০ কোটি ৬০ লাখ ডলার (৮০৬ মিলিয়ন)। আগের অর্থবছরের একই সময়ে ৪০ কোটি ৩০ লাখ ডলার সুদ বাবদ পরিশোধ করা হয়, যার তুলনায় এটি দ্বিগুণ।

এদিকে, চলতি অর্থবছরের প্রথম আট মাসে উন্নয়ন সহযোগীদের ঋণ প্রতিশ্রুতি বেড়েছে। উন্নয়ন সহযোগীরা এ সময়ে ৭২০ কোটি ডলারের ঋণ প্রতিশ্রুতি দিয়েছে। যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১৭৮ কোটি ডলার। চলতি অর্থবছরে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার কাছ থেকে ৯৯২ কোটি ডলারের প্রতিশ্রুতি আদায়ের লক্ষ্য রয়েছে। সবচেয়ে বেশি প্রতিশ্রুতি দিয়েছে এডিবি। সংস্থাটির কাছ থেকে পাওয়া গেছে ২৬২ কোটি ডলারের প্রতিশ্রুতি। এ ছাড়া, জাপানের কাছ থেকে ২০২ কোটি ডলার, বিশ্বব্যাংকের কাছ থেকে ১৪১ কোটি ডলারের ঋণ প্রতিশ্রুতি পাওয়া গেছে।

অন্যদিকে, চলতি অর্থবছরে সবচেয়ে বেশি অর্থছাড় করেছে এডিবি। সংস্থাটি অর্থছাড় করেছে ১৩০ কোটি ডলার। জাপান ছাড় করেছে ১০৪ কোটি ডলার। এরপরে বিশ্বব্যাংক ছাড় করেছে ৮৭ কোটি ৭৮ লাখ ডলার। এ ছাড়া, রাশিয়া ৮০ কোটি ৫০ লাখ ডলার এবং চীন ৩৬ কোটি ১৭ লাখ ডলার ছাড় করেছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেজে/পিটিএম

অনুদান ইআরডি টপ নিউজ বৈদেশিক ঋণ ৫৫ হাজার কোটি টাকা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর