Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
মোবাইলে ডেকে নিয়ে স্কুল শিক্ষার্থীকে হত্যা, আটক ৪
Thursday 23 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোবাইলে ডেকে নিয়ে স্কুল শিক্ষার্থীকে হত্যা, আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৪ ১১:৪৪

নাটোর: জেলার নলডাঙ্গা উপজেলায় হিমেল হোসেন (১৫) নামে এক স্কুল শিক্ষার্থীকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ মার্চ) রাতে উপজেলার পিপরুল ইউনিয়ন পরিষদের পুরাতন পরিত্যক্ত ভবনে এ হত্যার ঘটনা ঘটে। পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে।

হিমেল পিপরুল গ্রামের ফারুক সরদারের ছেলে ও পাটুল-হাপানিয়া স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী। আটককৃতরা হলেন— একই এলাকার পার্থ, মেহেদি. সজুন ও শিমুল। এর মধ্যে পার্থ ও মেহেদী নিহত হিমেলের সহপাঠী।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলে পার্থ ফোন করে হিমেলকে ডেকে নেয়। এরপর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পান স্বজনরা। পরে রাতে বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন হিমেলকে কোথাও খুঁজে না পেয়ে পুলিশকে জানায়। পরে হিমেলর মোবাইল ফোনের সূত্র ধরে হিমেলের বন্ধু পার্থকে আটক করে পুলিশ। পরে পার্থর দেওয়া তথ্যমতে গভীর রাতে পিপরুল ইউনিয়ন পরিষদের পুরাতন পরিত্যক্ত ভবনে রক্তাক্ত ক্ষতবিক্ষত অবস্থায় হিমেলের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় হিমেলের অপর বন্ধু মেহেদী, শিমুল ও সুজন নামে আরও তিনজনকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে নিহত হিমেলের মাথায় আঘাত, গলা ও শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সারাবাংলা/এনএস

টপ নিউজ নাটোর

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর