Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
কথিত চিকিৎসক মুনিয়া ন্যাশনাল মেডিকেলে পড়েননি: কর্তৃপক্ষ
Wednesday 22 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কথিত চিকিৎসক মুনিয়া ন্যাশনাল মেডিকেলে পড়েননি: কর্তৃপক্ষ

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৪ ১৯:১৯

ঢাকা: কথিত ডাক্তার মুনিয়া খান রোজা কখনোই ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে পড়েননি বলে জানিয়েছেন অধ্যক্ষ অধ্যাপক ড. এ কে এম আমিনুল হক। শুক্রবার (২৯ মার্চ) অধ্যক্ষ সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘কথিত চিকিৎসক মুনিয়া খান রোজার নাগরিক টেলিভিশনের সাক্ষাৎকারটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। ওই সাক্ষাৎকারে তিনি যে দাবি করেছেন, তার সঙ্গে বাস্তবতার মিল নেই। তিনি (মুনিয়া) আমাদের কলেজে কখনোই ভর্তি হননি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘এ নিয়ে গতকাল বৃহস্পতিবার (২৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়েছে।’

বিজ্ঞপ্তিতে বলা হয়- সম্প্রতি নাগরিক টিভি ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে মুনিয়া খান রোজা নামক এক কথিত ডাক্তারের বক্তব্য প্রচারিত হয়েছে। বক্তব্যটি ফেসবুকসহ বিভিন্ন সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কথিত ওই ডাক্তার ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হতে পাশ করেছেন— মর্মে সাক্ষাৎকারে উল্লেখ করেছেন। প্রকৃত সত্য হলো- মুনিয়া খান রোজা নামের কোন ছাত্রী কখনোই ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে পড়াশোনা করেননি। তার এহেন মিথ্যা বক্তব্যের কারণে ঐতিহ্যবাহী ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বিবৃতবোধ করছেন। ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্য প্রচার কোনোভাবে কাম্য নয়।

সম্প্রতি একটি টেলিভিশনের ফেসবুক পেইজ থেকে কথিত ডাক্তার মুনিয়ার একটি সাক্ষাৎকারের অংশ ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা গেছে চিকিৎশাস্ত্রে ব্যবহৃত সাধারণ কিছু শব্দের অর্থ বলতে পারছেন না তিনি।

উল্লেখ্য, গত ডিসেম্বরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে আনসার সদস্যরা মুনিয়া খান রোজা (২৫) নামের ভুয়া গাইনি চিকিৎসককে আটক করেন। এরপর তাকে প্রতারণার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। সেখান থেকে ওই তরুণীর ঠাঁই হয় জেলহাজতে। কিন্তু জেল থেকে বের হয়ে দাবি করেন তিনি ভুয়া চিকিৎসক নন।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/একে

টপ নিউজ ঢাকা মেডিকেল প্রতারণা ভুয়া চিকিৎসক মুনিয়া

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর