Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
পাকিস্তানি বাহিনীর সঙ্গে ঝিনাইদহে প্রথম সম্মুখযুদ্ধ
Tuesday 11 Aug 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানি বাহিনীর সঙ্গে ঝিনাইদহে প্রথম সম্মুখযুদ্ধ

ডিস্ট্রিক্ট করেসপেন্ডেন্ট
১ এপ্রিল ২০২৪ ০৮:৫২

ঝিনাইদহ: আজ ১ এপ্রিল। ১৯৭১ সালের এ দিনে পাকিস্তানি হানাদার বাহিনীদের সঙ্গে ঝিনাইদহ জেলার বিষয়খালীতে মুক্তিযোদ্ধাদের সঙ্গে বাংলাদেশের ইতিহাসের প্রথম সম্মুখযুদ্ধ শুরু হয়।

এ দিনে পাকিস্তানি বাহিনী যশোর ক্যান্টমেন্ট থেকে ভারী অস্ত্রে সজ্জিত হয়ে ঝিনাইদহ দখলের উদ্দেশ্যে এগিয়ে আসতে থাকে। এ আক্রমণের খবর জেলার মুক্তিযোদ্ধারা জানতে পারেন। তারা যুদ্ধের অন্যতম স্থান হিসেবে বেছে নেন বিষয়খালীর বেগবতী নদীর তীরকে। সেখানে মুক্তিযোদ্ধারা প্রবল বাধার সৃষ্টি করেন।

বিজ্ঞাপন

পাকিস্তানি বাহিনীতে রুখতে নদীর তীরের সেতু ভেঙে গুঁড়িয়ে দেন মুক্তিযোদ্ধারা। এরপর প্রায় ৮ ঘণ্টা তুমুল যুদ্ধ হয়। সম্মুখযুদ্ধে ব্যর্থ হয়ে হানাদার বাহিনী ফিরে যায় যশোর ক্যান্টনমেন্ট অভিমুখে।

যাওয়ার পথে পাকহানাদার বাহিনী চালালো হত্যাযজ্ঞ। আর সেই হত্যাযজ্ঞে শহীদ হলেন বিষয়খালী হাইস্কুলের ৭ম শ্রেণির মেধাবী ছাত্র গোলাম মোস্তফা। এ ছাড়াও শহীদ হলেন বুদ্ধিজীবী মায়াময় ব্যানার্জী, নূরুল ইসলাম মুন্সী, কাশেম আলী, শামছদ্দীন, জাহানারা বেগম, সিদ্দীকুর রহমান, আ. জব্বার, সিরাজ মিয়া, মতিয়ার রহমান, আদ্যনাথ অধিকারী, সৈয়দ আলী, হামিদ আলী খা, জিতেন্দ্রনাথ ভট্টাচার্য, আব্দুল হোসেন, গোকুল চন্দ্র, সুধীর চন্দ্র সূত্রধর, আদ্যনাথ সাখারী, অনাথ বাগচী, নারায়ণ চন্দ্র বিশ্বাস, আইয়ুব মিয়া, দেবেন্দ্রনাথ বিশ্বাস, ভূষণ বাবু, নলিনী গোসাই, দীনেন্দ্র নাথ ব্যানার্জী, উকিল উদ্দিন, দুঃখু মিয়া, সদর উদ্দীন, দুখী মাহমুদ, আব্দুল কুদ্দুস, খলিলুর রহমান, কাজী নজির উদ্দিন, শমসের আলী ও বিষয়খালী গ্রামের কৃতি সন্তান মাহাতাব মুনিরসহ অসংখ্যা মুক্তিযোদ্ধা। তবে অভিযোগ আছে— বিষয়খালী যুদ্ধে যারা শহিদ হয়েছিলেন, তাদের অনেকের নাম তালিকায় নেই।

বিজ্ঞাপন

ঝিনাইদহের অমিততেজী দামাল তরুণ দল বাংলাদেশের ইতিহাসের যুদ্ধ বিজয়ের গৌরবের প্রথম মাইল ফলক স্থাপন করল বিষয়খালীতে। যুদ্ধের খবর প্রথমে বিবিসি, ফরাসী বার্তা সংস্থা ও অস্ট্রেলিয়া রেডিও এবিসিতে প্রচারিত হয়। এই সম্মুখ যুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে ছিলেন যশোর সেনানিবাসের বেঙ্গল রেজিমেন্টের সৈনিক এবং ইপিআর এর জোয়ানরা, ঝিনাইদহ ক্যাডেট কলেজের হাবিলদারাসহ স্থানীয় বিষয়খালী গ্রামের সংগ্রামী জনতা। এই দিনটি প্রতিবছর বিষয়খালী তথা ঝিনাইদহবাসী পালন করে আসছে। বিষয়খালী শহীদদের স্মরণে নির্মিত হয়েছে স্মৃতিসৌধ ও ‘প্রথম সশস্ত্র প্রতিরোধ’ নামে মুক্তিযুদ্ধের ভাস্কর্য।

সারাবাংলা/একে

ঝিনাইদহ টপ নিউজ পাকিস্তানি বাহিনী বিষয়খালী মুক্তিযুদ্ধ সম্মুখসমর

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর