Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
ডাম্প ট্রাকের চাপায় নিহত বন কর্মকর্তা: হত্যা মামলায় গ্রেফতার ১
Saturday 02 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডাম্প ট্রাকের চাপায় নিহত বন কর্মকর্তা: হত্যা মামলায় গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২৪ ১৭:৪১

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় সংরক্ষিত বনের পাহাড় কেটে মাটি পাচারকারী চক্রের ডাম্প ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বিট কর্মকর্তা নিহতের ঘটনায় হত্যা মামলা করেছে বন বিভাগ। এতে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন সারাবাংলাকে জানান, রোববার (৩১ মার্চ) দিবাগত রাত ১২টার পর বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. শফিউল আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

বিজ্ঞাপন

মামলায় গ্রেফতার আসামি হলেন হরিণমারা এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে ছৈয়দ করিম (৩৫)। তিনি মামলার এজাহারের পাঁচ নম্বর আসামি।

আরও পড়ুন- মাটি পাচার ঠেকাতে যাওয়া বন কর্মকর্তাকে ডাম্প ট্রাক চাপায় হত্যা

এর আগে রোববার ভোর সাড়ে ৩টার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকায় পাহাড় কেটে মাটি পাচার করার খবর পেয়ে বন বিভাগের দোছড়ি বিটের কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান (৩০) কয়েকজন বন কর্মীকে নিয়ে ঘটনাস্থলে যান। সাজ্জাদুজ্জান ছিলেন মোটরসাইকেলে। এ সময় মাটি মাটিভর্তি ডাম্প ট্রাকটি দিয়ে পাচারকারীরা সাজ্জাদের মোটরসাইকেল চাপা দেন। সেখানেই মৃত্যু হয় সাজ্জাদের। তার সঙ্গে থাকা বন রক্ষী মোহাম্মদ আলী আহত হন।

নিহত মো. সাজ্জাদুজ্জামান কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের দোছড়ি বন বিটের বিট কর্মকর্তার দায়িত্বে ছিলেন। তিনি মুন্সীগঞ্জ জেলার গজরিয়া উপজেলার মোহাম্মদ শাহজাহানের ছেলে। আহত মোহাম্মদ আলী টেকনাফের হ্নীলা ইউনিয়নের ঝিমংখালী এলাকার আবুল মঞ্জুরের ছেলে।

বিজ্ঞাপন

এ ঘটনায় দায়ের করা মামলার অন্য আসামিরা হলেন— উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের পশ্চিম হরিণমারা এলাকার মোহাম্মদ কাশেমের ছেলে ও ডাম্প ট্রাকটির চালক মো. বাপ্পী (২৩), একই এলাকার সুলতান আহম্মদের ছেলে ছৈয়দ আলম ওরফে কানা ছৈয়দ (৪০) ও তার ছেলে মো. তারেক (২০), রাজাপালং ইউনিয়নের তুতুরবিল এলাকার নুরুল আলম মাইজ্জার ছেলে হেলাল উদ্দিন (২৭), হরিণমারা এলাকার আব্দুল আজিজের ছেলে আনোয়ার ইসলাম (৩৫), আব্দুর রহিমের ছেলে শাহ আলম (৩৫), হিজলিয়া এলাকার ঠান্ডা মিয়ার ছেলে মো. বাবুল (৫০), একই এলাকার ফরিদ আলম ওরফে ফরিদ ড্রাইভারের ছেলে মো. রুবেল (২৪) এবং হরিণমারা এলাকার শাহ আলমের ছেলে কামাল উদ্দিন ড্রাইভার (৩৯)। এ ছাড়াও অজ্ঞাত আরও পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে।

ওসি শামীম হোসেন বলেন, ঘটনার পর থেকেই পুলিশ জড়িতদের ধরতে অভিযান শুরু করে। পরে সোমবার (১ এপ্রিল) ভোরে রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকায় অভিযান চালিয়ে ছৈয়দ করিমকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় যে মামলা হয়েছে, করিম তার এজাহারভুক্ত ৫ নম্বর আসামি।

মামলার বাকি আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলে জানান ওসি।

সারাবাংলা/টিআর

কক্সবাজার বন কর্মকর্তা মাটি পাচারকারী হত্যা মামলা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর