Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
রুমায় সোনালী ব্যাংকের কোটি টাকা লুট, ম্যানেজারকে অপহরণ
Thursday 06 Aug 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রুমায় সোনালী ব্যাংকের কোটি টাকা লুট, ম্যানেজারকে অপহরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২৪ ২৩:৫৫

বান্দরবান: বান্দরবানের রুমা উপজেলায় বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) বিরুদ্ধে সোনালী ব্যাংকের একটি শাখায় ডাকাতি, লুটপাট ও অপহরণের অভিযোগ উঠেছে। ব্যাংকের ভল্ট ভেঙে কয়েক কোটি টাকা লুটের পাশাপাশি ম্যানেজারকে অপহরণ করে নিয়ে গেছেন কেএনএফ সদস্যরা। পাশাপাশি ব্যাংকের বেশকিছু অস্ত্র ও গুলিও তারা লুট করে নিয়ে গেছেন বলে জানিয়েছেন ব্যাংক কর্মকর্তারা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২ এপ্রিল) রাত ৯টার দিকে রুমা উপজেলার সোনালী ব্যাংক শাখায় এ ঘটনা ঘটেছে। রুমার উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে কেএনএফের ৭০ থেকে ৮০ জন অস্ত্রধারীর একটি দল রুমা সোনালী ব্যাংকে প্রবেশ করে। এ সময় অস্ত্রের মুখে ব্যাংকের পাহারারত পুলিশ ও আনসার সদস্যদের দুটি এসএমজি ও এগুলোর ৬০ রাউন্ড গুলি, আটটি চাইনিজ রাইফেল ও এগুলোর ৩২০ রাউন্ড গুলি এবং চারটি শটগান ও এগুলোর ৩৫ রাউন্ড গুলি লুট করে নেন।

পুলিশ ও ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, এরপর অস্ত্রের মুখে ব্যাংকের ম্যানেজার ও কর্মচারীদের জিম্মি করে ভল্ট ভেঙে সরকারি সব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-বোনাসের জন্য আসা কয়েক কোটি টাকা লুট করে নেয় দলটি। যাওয়ার সময় ব্যাংক ম্যানেজার নিজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায়।

দিদারুল আলম বলেন, কেএনএফের প্রায় এক শ সশস্ত্র সদস্য ব্যাংকে হামলা চালিয়ে সবাইকে জিম্মি করে লুটপাট চালিয়েছে। পুলিশ ও আনসারের ১৪টি অস্ত্র লুট করেছে। সবার মোবাইল ও টাকা-পয়সা ছিনিয়ে নিয়েছে। ব্যাংক ম্যানেজারকেও অপহরণ করেছে। তাদের মারধরে বেশ কয়েকজন আহত হয়েছেন। ব্যাংকের ভল্ট থেকে তারা কত টাকা নিয়ে গেছে, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাস্থল ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীসহ সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। জেলা পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে প্রশাসন জরুরি বৈঠকে বসেছে।

সারাবাংলা/টিআর

কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ টপ নিউজ বান্দরবান ব্যাংক লুট ম্যানেজারকে অপহরণ রুমা সোনালী ব্যাংক

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর