Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
গুলিস্তানে হকারি করত শিশু সুমন, প্রাণ গেল ২ বাসের চাপায়
Tuesday 13 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুলিস্তানে হকারি করত শিশু সুমন, প্রাণ গেল ২ বাসের চাপায়

স্টাফ করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২৪ ১৯:৩৫

ঢাকা: রাজধানীর গুলিস্তানে দুই বাসের চাপায় সুমন (৮) নামে এক শিশু প্রাণ হারিয়েছে। সে গুলিস্তান এলাকায় হকারি করে বই বিক্রি করত। থাকত ওই এলাকাতেই।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেল ৪টার দিকে গুলিস্তান আহাদ পুলিশ বক্সসংলগ্ন সেন্ট্রাল মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

সুমনকে গুলিস্তান থেকে ঢামেক হাসপাতালে নিয়ে গিয়েছিলেন কমিউনিটি পুলিশ মো. বাবু ও বাস শ্রমিক ফয়সাল দেওয়ান। তারা জানান, সুমন বাসে বাসে ফেরি করে বই বিক্রি করত। বিকেলে আহাদ পুলিশ বক্সসংলগ্ন সেন্ট্রাল মসজিদের সামনের রাস্তায় জৈনপুর এক্সপ্রেস নামে একটি বাসের পেছনে সে দাঁড়িয়ে ছিল। এ সময় বিআরটিসির একটি দ্বিতল বাস পেছনের দিকে এসে সুমনকে জৈনপুর বাসের সঙ্গে চাপা দেয়।

সুমনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান বাবু, ফয়সালসহ অন্যরা। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে সুমনকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই সুমনের মৃত্যু হয়েছিল।

দুর্ঘটনার খবর শুনে হাসপাতালে ছুটে গিয়েছিলেন সুমনের সৎ বাবা আব্দুস সামাদ। তিনি বলেন, সুমনের বাবা আলমগীর কয়েক বছর আগে মারা গেছেন। এরপর সুমনের মা লাবনী আক্তারের সঙ্গে আমার বিয়ে হয়। সুমন আমাদের সঙ্গে গুলিস্তান স্টেডিয়ামের এলাকায় থাকত। বাসে হকারি করে নামাজ শিক্ষার বইসহ বিভান্ন বই বিক্রি করত। বিকেলে খবর পাই, সুমন দুই বাসের মাঝখানে চাপা পড়েছে। হাসপাতালে এসে দেখি সুমন আর বেঁচে নেই।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) অসিত কুমার বিশ্বাস জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে গিয়ে সুমনের মরেদেহ দেখতে পাই। ঘটনার বিস্তারিত জানার জন্য কাজ চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/টিআর

টপ নিউজ দুই বাসের চাপা বাস দুর্ঘটনা বাসচাপায় মৃত্যু সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর