Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর
Friday 24 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৪ ১৪:৩৩

চাঁপাইনবাবগঞ্জ: ভারতের ভিতরে নিহত সাইফুল ইসলামের নামে এক যুবকের মরদেহ ফেরত দিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর আগে সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে নিহত হন তিনি।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাতে রোকনপুর সীমান্তের শূন্য রেখায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করে বিএসএফ। নিহত সাইফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বাসিন্দা।

বিজ্ঞাপন

জানা গেছে, উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে গিয়ে নিখোঁজ হন সাইফুল ইসলাম। গত বুধবার (৩ এপ্রিল) তার পরিবার ভারতের অভ্যান্তরে বিএসএফের গুলিতে নিহত হওয়ায় আশঙ্কা প্রকাশ করেছিল। তবে বিজিবির পক্ষ থেকে তখন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়নি।

নওগাঁ-১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাদিকুর রহমান জানান, বিজিবি পক্ষ থেকে নিখোঁজ থাকা সাইফুল ইসলামের বিষয়ে গত বুধবার বিএসএফের কাছে জানানো হয়েছিল। পরে বিএসএফ এক যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। তারা বৃহস্পতিবার রাতে মরদেহ হস্তান্তর করেছে।

সারাবাংলা/এনএস

চাঁপাইনবাবগঞ্জ টপ নিউজ বিএসএফ বিএসএফের ‍গুলি

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর