Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
কেএনএফের সব ঘাঁটি দখলে নেওয়া হয়েছে: সেনাপ্রধান
Saturday 10 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেএনএফের সব ঘাঁটি দখলে নেওয়া হয়েছে: সেনাপ্রধান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৪ ১৪:৩১

বান্দরবান: বাংলাদেশের ভিতরে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সব ঘাঁটি দখলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ। বাংলাদেশের জনগণের জন্য, শান্তির জন্য যা করণীয় তা’ই করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

রোববার (৭ এপ্রিল) দুপুর ১টার সময় সদর সেনা জো‌নের মা‌ঠে এক মত‌বি‌নিময় সভায় সাংবা‌দিক‌দের এসব কথা ব‌লেন তি‌নি। এসময় বান্দরবান সেনা কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন।

বিজ্ঞাপন

এস এম শফিউদ্দিন আহমেদ ব‌লেন, ‘কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) যখন তা‌দের সব কিছু জা‌হির ক‌রে ফে‌লে‌ছে, তখন তারা সন্ত্রাসী বা‌হিনী‌তে প‌রিণত হ‌য়ে‌ছে। তা‌দের বি‌রু‌দ্ধে আমরা যৌথ অপা‌রেশন শুরু ক‌রে‌ছি।’

তিনি ব‌লেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা খুবই পরিষ্কার। বাংলাদেশের জনগণের জন্য, শান্তির জন্য যা করণীয় তা করতে হবে এবং আমরা তাই করে যাচ্ছি। সেনাবা‌হিনী তার দা‌য়িত্ব পালন করবে। বি‌শেষ ক‌রে যৌথ অভিযা‌নে নেতৃত্ব দেওয়ার বিষয়টি পেশাদা‌রি‌ত্বের সাঙ্গে পালন কর‌ব। ইতোমধ্যে প‌রিকল্পনা অনুযায়ী কার্যক্রম শুরু হ‌য়ে গে‌ছে।’

সেনাপ্রধান ব‌লেন, ‘ইতোম‌ধ্যে অভিযান চা‌লি‌য়ে ২‌টি অস্ত্র উদ্ধার কর‌তে সক্ষম হ‌য়ে‌ছি। ত‌বে এ অস্ত্রগু‌লো লু‌টে নেওয়া অস্ত্র কি না তা জান‌তে পা‌রি‌নি। কেএনএফ বাংলাদেশের ভিতরে কর্মকাণ্ড পরিচালনায় যেসব ঘাঁটি তৈরি করেছিল সবকটি আমরা দখলে নিয়েছি।’

প্রসঙ্গত, গত মঙ্গলবার (২ এপ্রিল) পাহাড়ের সশস্ত্র গ্রুপ কেএনএফের শতাধিক অস্ত্রধারী সন্ত্রসীরা রাত সাড়ে ৯টার দিকে এসে রুমা ইউএনও অফিসের কাছের মসজিদ ও ব্যাংক ঘেরাও করে। পরে তারা সোনালী ব্যাংকের টাকাসহ ডিউটিরত পুলিশ ও আনসার সদস্যদের ১৪টি অস্ত্র ছিনিয়ে নিয়ে যায়। পরে তারা যাওয়ার সময় রুমা সোনালী ব্যাংকের ম্যানেজার নিজাম উদ্দিনকে অপহরণ করে। পরের দিন বুধবার (৩ এপ্রিল) থানচি উপজেলা শহরের সোনালী ও বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখায় ডাকাতি হয়।

বিজ্ঞাপন

রুমার ঘটনার পরপর যৌথ অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার (৪এপ্রিল) রুমা উপজেলার সোনালী ব্যাংক শাখার অপহৃত ম্যানেজার নেজাম উদ্দীনকে অক্ষত অবস্থায় উদ্ধার করে র‌্যাব ও সেনাবাহিনী।

সারাবাংলা/এনএস

কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ বান্দরবান সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর