Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
ইরানকে থামাতে চীনের দ্বারস্থ যুক্তরাষ্ট্র
Sunday 11 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরানকে থামাতে চীনের দ্বারস্থ যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
১২ এপ্রিল ২০২৪ ২২:৩৩

মধ্যপ্রাচ্যে ‘গঠনমূলক ভূমিকা’ পালনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন। শুক্রবার (১২ এপ্রিল) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে ফোনে কথা বলার সময় এই আহ্বান জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। মূলত ইসরাইলে সম্ভব্য হামলা থেকে ইরানকে বিরত রাখাতে চীনের সহযোগিতার জন্য এই ফোন দেন ব্লিঙ্কেন। খবর এনডিটিভি।

মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, চীনের প্রভাব ব্যবহার করে ইসরাইলে সম্ভব্য হামলা থেকে ইরানকে বিরত রাখার জন্য অ্যান্টনি ব্লিঙ্কেন এই ফোন দেন।

বিজ্ঞাপন

সম্প্রতি সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেটে হামলায় নিহত হওয়া ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের দুই শীর্ষ কমান্ডারসহ সাত কর্মকর্তার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে ইরান।

শুক্রবার দুই পররাষ্ট্রমন্ত্রীর ফোনে কথা বলার বিষয়টি নিশ্চিত করেছে চীন। এ সময় হামলার তীব্র নিন্দা জানিয়ে কূটনৈতিক প্রতিষ্ঠানের সুরক্ষার ‘অলঙ্ঘনীয়’ আইন এবং ইরান ও সিরিয়ার সার্বভৌমত্বকে সম্মান করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, ‘মধ্যপ্রাচ্য সমস্যার সমাধানে চীন একটি গঠনমূলক ভূমিকা পালন করতে থাকবে এবং পরিস্থিতি শান্ত করতে অবদান রাখবে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষের একটি গঠনমূলক ভূমিকা পালন করা উচিত।’

এর আগে, গত ১ এপ্রিল দামেস্কে ইরানের কনস্যুলেট ভবনে হামলায় দেশটির সিনিয়র সামরিক কর্মকর্তাসহ ১৩ জন নিহত হন। এর মধ্যে সিরিয়া ও লেবাননে ইরানের এলিট কুদস ফোর্সের সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

অ্যান্টনি ব্লিঙ্কেন ইরান ওয়াং ই চীন টপ নিউজ মার্কিন যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর