Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
আফতাবনগরে পশুর হাট না বসাতে লিগ্যাল নোটিশ
Tuesday 21 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফতাবনগরে পশুর হাট না বসাতে লিগ্যাল নোটিশ

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৪ ১৯:৩১

ঢাকা: আগামী ঈদুল আজহা উপলক্ষ্যে রাজধানীর আফতাব নগরে কোরবানির পশুর হাট না বসাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনসহ সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে গত ৪ এপ্রিল প্রকাশ করা ইজারার কার্যক্রম বেআইনি উল্লেখ করে তা স্থগিতের আহ্বানও জানানো হয়েছে।

রেজিস্ট্রি ডাক যোগে এই নোটিশ পাঠিয়েছেন বলে সোমবার (১৫ এপ্রিল) সাংবাদিকদের জানান আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ।

নোটিশে স্থানীয় সরকার সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও সিটি করপোরেশনের উপ-সচিব (প্রধান সম্পত্তি কর্মকর্তা), রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও ঢাকা জেলা প্রশাসকসহ (ডিসি) সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, নোটিশ পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে পশুর হাটের বিষয়ে পদক্ষেপ না নিলে আইনি পদক্ষেপ তথা হাইকোর্টে রিট দায়ের করা হবে।

এর আগে, গত ৪ এপ্রিল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (স্থানীয় সরকার বিভাগ) পক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা মুহাম্মদ ফাইজার মো. ফারাবির সই করা ইজারা/বিজ্ঞপ্তির মাধ্যমে দরপত্র আহ্বান করা হয়। দরপত্রে ঈদুল আজহার দিনসহ পাঁচ দিন কোরবানির পশুর হাট বসানোর কথা উল্লেখ করা হয়।

ওই নোটিশের কার্য়কারিতা স্থগিত এবং উত্তর সিটি করপোরেশনের স্থানের দক্ষিণ সিটি করপোরেশন বিজ্ঞপ্তি প্রকাশকে অবৈধ ঘোষণা করে এই আইনি নোটিশ পাঠানো হয়।

নোটিশে বলা হয়, আফতানগরে গরু-ছাগলের হাট বসানোর কারণে আবাসিক এলাকাটির বসবাসের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হয়। গরু-ছাগলের নানাবিধ বর্জ্যে এলাকাটির পরিবেশ ব্যাপকভাবে দূষিত হয়। এ ছাড়া প্রধান সড়কটিও (জহিরুল ইসলাম সিটি-আফতাব নগর) ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যার পরিপ্রেক্ষিতে সারা বছরেই প্রধান সড়কটিতে খানাখন্দ থাকায় জহিরুল ইসলাম সিটির (আফতাব নগর) বসবাসরত সব নাগরিকদের যাতায়াতে ব্যাপক অসুবিধা পোহাতে হয়।

বিজ্ঞাপন

এসব কারণে আফতাব নগরে কোরবানির পশুর হাট না বসাতে এই নোটিশটি পাঠানো হয়েছে।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

আফতাব নগর টপ নিউজ পশুর হাট

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর