Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
গরমে বেঁকে যেতে পারে লাইন, গতি কমিয়ে ট্রেন চালানোর নির্দেশ
Wednesday 22 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গরমে বেঁকে যেতে পারে লাইন, গতি কমিয়ে ট্রেন চালানোর নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৪ ১৬:০০

ঢাকা: দশ দিনেরও বেশি সময় ধরে দেশজুড়ে তাপপ্রবাহ চলছে। কখনো মাঝারি কখনো মৃদু তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। এমন আবহাওয়ায় রেলপথে বিপত্তি দেখা দিতে পারে। তাই দুর্ঘটনা রোধে যাত্রীবাহী আন্তঃনগর ট্রেনসহ সকল ধরনের ট্রেন গতি কমিয়ে চালানোর দিক নির্দেশনা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

বুধবার (১৭ এপ্রিল) রেলওয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ রেলওয়ের নির্দেশনা অনুযায়ী, ঢাকা-চট্টগ্রাম রুটের একটি সেকশনের একটি ট্রেনকে মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে ঘন্টায় সর্বোচ্চ ৪০ কিলোমিটার বেগে ট্রেন চালাতে নির্দেশনা দেওয়া হয়েছে।

গরমে লাইন বেঁকে দুর্ঘটনা ঘটতে পারে এজন্য ট্রেনের গতি কমানোর নির্দেশনা দেওয়া হয়েছে কিনা জানতে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার সারাবাংলাকে বলেন, এটার জন্য একটা স্ট্যান্ডিং অর্ডার রয়েছে। তবে এটা স্থান, কাল, পাত্রের উপর নির্ভর করে নির্দেশনা কার্যকর হবে। অর্থাৎ, কোন সেকশনের পরিবেশ, ট্র্যাকের কন্ডিশন— এই সবকিছু বিবেচনা করে এটি কার্যকর হয়। আমাদের কর্মকর্তারা দেখেন ট্র্যাকের টেম্পারেচার কেমন, পরিবেশ কেমন, তারপর নির্দেশনা দেন।

তিনি আরও বলেন, এটা ৩০ ডিগ্রি বা ৪০ ডিগ্রির কোন বিষয় না। কারণ যেখানে নতুন ট্র্যাক রয়েছে সেখানে ৬০ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নিতে পারে। আবার পুরনো ট্র্যাগগুলোতে অত বেশি তাপমাত্রা নিতে পারে না। অর্থাৎ স্থানীয় কন্ডিশনের উপর ভিত্তি করে এই নির্দেশনা দেওয়া হয়।

রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কমার তালুকদার আরও বলেন, আমাদেরকে গতি কমিয়ে ট্রেন চালানোর নির্দেশ দিয়েছে কন্ট্রোল থেকে। তাপমাত্রার কারণে লাইন বেঁকে যায়। মূলত সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই নির্দেশনা চলমান থাকে। তারপরও এটি তাপমাত্রার উপর নির্ভর করে। তাপমাত্রা যখন থেকেই প্রতিকূল অবস্থায় থাকে তখনই এই নির্দেশনা কার্যকর হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/ইআ

টপ নিউজ বাংলাদেশ রেলওয়ে

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর