Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
বিচারপতিদের সমান সুযোগ-সুবিধা পাবেন নির্বাচন কমিশনাররা
Saturday 09 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিচারপতিদের সমান সুযোগ-সুবিধা পাবেন নির্বাচন কমিশনাররা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৪ ২০:০১

ঢাকা: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারপতি যে পরিমাণ বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পেয়ে থাকেন, একই বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা পাবেন প্রধান নির্বাচন কমিশনার। অন্যদিকে অন্য নির্বাচন কমিশনাররা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারপতির সমান বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

এমন বিধান রেখে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন, ২০২৪-এর খসড়ার নীতিগত চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বুধবার (১৭ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সভাপতিত্বে মন্ত্রিসভার এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

পরে সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, এর আগে এ আইনের ইংরেজি সংস্করণ অনুযায়ী আমাদের সুপ্রিম কোর্টের বিচারপতিরা যে বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা পান, আমাদের প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনাররাও সেই সুযোগ-সুবিধা পাবেন বলে উল্লেখ ছিল। সেই আইনটিই বাংলায় করা হয়েছে। তাতে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে গত বছরের ২১ আগস্ট বিচারপতিদের সমান সুযোগ-সুবিধা চেয়ে আইনের খসড়া অনুমোদন করে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। এতে আপিল বিভাগের বিচারপতিরা যে সুযোগ-সুবিধা পান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সেই সুবিধা এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিদের সমপর্যায়ের সুযোগ-সুবিধা রাখা হয়েছে অন্য কমিশনারদের জন্য।

নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম জানিয়েছিলেন, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন-২০২৩-এর বিষয়ে ১৯৮৩ সালের যে অধ্যাদেশ আছে, সেটা বাংলায় করে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। সরকার ও আদালতের নির্দেশনা অনুযায়ী সামরিক শাসনমালে যে সব আইনগুলো ছিল, সেগুলো বাংলায় আইন করা হবে। এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই কমিশনের নির্দেশে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন-২০২৩ কমিশন সভায় অনুমোদন দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/টিআর

আইনের খসড়ায় অনুমোদন নির্বাচন কমিশন নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার মন্ত্রিসভা মন্ত্রিসভার বৈঠক

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর