Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
ইসরাইলের ক্ষুদ্রতম কোনো আগ্রাসনেরও জবাব হবে কঠোর: ইব্রাহিম রাইসি
Sunday 11 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরাইলের ক্ষুদ্রতম কোনো আগ্রাসনেরও জবাব হবে কঠোর: ইব্রাহিম রাইসি

আন্তর্জাতিক ডেস্ক
১৭ এপ্রিল ২০২৪ ২২:৪০

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বুধবার (১৭ এপ্রিল) সতর্ক করে দিয়ে বলেছেন, ইসরাইল যদি ইরানের বিরুদ্ধে কোনো ক্ষুদ্রতম আগ্রাসনও চালায়, তাহলে এর প্রতিক্রিয়া হবে ব্যাপক এবং কঠোর। তিনি জানিয়েছেন, তার দেশ এই অঞ্চলে সম্ভাব্য ইসরাইলি প্রতিশোধমূলক হামলার জন্য প্রস্তুত।

গত শনিবার রাতে ইসরাইলে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইরান। এর আগে গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কেতে ইরানি কনস্যুলেট ভবনে একটি বিমান হামলা চালিয়েছিল ইসরাইল। ওই হামলায় ইরানের কয়েকজন শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা নিহত হন। ওই হামলার প্রতিশোধ হিসেবে শনিবার প্রথমবারের মতো সরাসরি ইসরাইলে আক্রমণ করে ইরান।

বিজ্ঞাপন

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইসরাইলে তার দেশের হামলাকে তেহরানের একটি সৎ প্রতিশ্রুতি বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ইহুদিবাদী শাসনের গৌরব মাটিতে নামিয়ে এনেছে ওই হামলা।

রাইসি বুধবার তেহরানে একটি বার্ষিক সেনা কুচকাওয়াজে নিয়মিত সেনাবাহিনী এবং ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের উদ্দেশ্যে বক্তৃতায় এসব কথা বলেন। তিনি বলেন, অভিযানটি প্রমাণ করেছে আমাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত।

শনিবার রাতের হামলাকে তিনি সীমিত পরিসরয়ের হামলা আখ্যা দিয়ে দাবি করেন, ইরান যদি আরও বড় হামলা চালাতে চাইত, তাহলে ইহুদিবাদী শাসকদের কাছে আর কিছুই থাকত না।

উল্লেখ্য যে, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি যে বার্ষিক সেনা কুচকাওয়াজে বক্তৃতা দিয়েছেন তা প্রতিবছর যে স্থানে অনুষ্ঠিত হয় এবার সেখানে হয়নি। এবার রাজধানী তেহরানের উত্তরে একটি ব্যারাকে এই কুচকাওয়াজ অনুষ্ঠান হয়েছে। এর আগে প্রতি বছর  শহরের দক্ষিণ উপকণ্ঠে একটি মহাসড়কে এই অনুষ্ঠান হতো। তবে এই স্থান পরিবর্তনের কোনো কারণ ইরানি কর্তৃপক্ষ বা সংবাদমাধ্যম জানায়নি।

বিজ্ঞাপন

এদিকে বুধবার ইরানের প্রধান নৌ কর্মকর্তা এক ঘোষণায় বলেছেন, তিনি গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথে উত্তেজনা অব্যাহত থাকায় লোহিত সাগরে ইরানের বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা জোরদার করছেন। সম্ভাব্য ইসরাইলি হামলা মোকাবিলায় এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আরও পড়ুন

সারাবাংলা/আইই

ইব্রাহিম রাইসি ইরান ইসরাইল টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর