Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
বেসিস নির্বাচন: রাসেলের নেতৃত্বে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
Thursday 08 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেসিস নির্বাচন: রাসেলের নেতৃত্বে ওয়ান টিমের প্যানেল ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২৪ ১৭:৪৪

ঢাকা: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে ‘ওয়ান টিম’। ১১ সদস্যের এই টিমের নাম ঘোষণা করেন সংগঠনটির বর্তমান সভাপতি রাসেল টি আহমেদ।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বেসিস। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়ান টিমে জেনারেল ক্যাটাগরি থেকে রাসেল টি আহমেদ, এম রাশিদুল হাসান, উত্তম কুমার পাল, একেএম আহমেদুল ইসলাম বাবু, ইকবাল আহমেদ ফখরুল হাসান, এম আসিফ রহমান, দিদারুল আলম সানি, কেএএম রাশেদুল মাজিদ, অ্যাসোসিয়েট ক্যাটাগরি থেকে সৈয়দ আব্দুল্লাহ জায়েদ, অ্যাফিলিয়েট ক্যাটাগরি থেকে বিপ্লব ঘোষ রাহুল, ইন্টারন্যাশনাল ক্যাটাগরি থেকে সৈয়দ মোহাম্মাদ কামাল নির্বাচন করবেন।

বিজ্ঞাপন

রাসেল টি আহমেদ বলেন, ‘ওয়ান টিমের সঙ্গে খাত সংশ্লিষ্ট ১১ জন পরিচিত মুখ একটি দল হয়ে এবারের নির্বাচনে অংশগ্রহণ করছে। গতবারের ন্যায় এবারেও ওয়ান টিমের প্রত্যেক প্রার্থীই নিজ নিজ ব্যবসায় দারুণভাবে সফল এবং ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে দৃঢ়ভাবে অঙ্গীকারাবদ্ধ।’

তিনি বলেন, ‘আমাদের টিমে লোকাল মার্কেট, ইন্টারন্যাশনাল মার্কেট, কোর সফটওয়্যার সার্ভিস, আইটি অ্যানাবল সার্ভিস (আইটিইএস) লজিস্টিকস সার্ভিস, ইনস্যুরটেক, পলিসি অ্যাডভোকেসি এক্সপার্টিস নিয়ে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্বের অভূতপূর্ব সমন্বয় করা হয়েছে। একইসঙ্গে বেসিস বোর্ডে কাজ করার পূর্ব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থী যেমন রয়েছে, তেমনি বেশ কয়েকজন নতুন মুখ এবারের নির্বাচনে ওয়ান টিমকে প্রতিনিধিত্ব করছেন। আমার বিশ্বাস, বেসিসের সদস্যরা এই দলটির প্রতি আস্থা রাখবেন।’

বিজ্ঞাপন

এদিকে বেসিস নির্বাচনকে সামনে রেখে পূর্ণ প্যানেল গঠন করে মাঠে সরব প্রচারণা চালাচ্ছে ‘টিম স্মার্ট’। এডভান্সড ইআরপি বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান সোহেলের নেতৃত্বে এই প্যানেলে এক ঝাঁক তরুণ প্রার্থীও রয়েছেন। পরে মোস্তাফা রফিকুল ইসলাম ডিউকের নেতৃত্বে ‘টিম সাকসেস’ নামে অপর একটি প্যানেলও ঘোষণা করা হয়। সর্বশেষ রাসেল টি আহমেদের নেতৃত্বে প্যানেলের ঘোষণা দিলো ওয়ান টিম।

সারাবাংলা/ইএইচটি/এনএস

ওয়ান টিম টপ নিউজ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিস রাসেল টি আহমেদ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর