Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
তৃতীয় টার্মিনালের সীমানা প্রাচীর ভেঙে বাস ঢুকে প্রকৌশলী নিহত
Saturday 10 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তৃতীয় টার্মিনালের সীমানা প্রাচীর ভেঙে বাস ঢুকে প্রকৌশলী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৪ ১৪:৫০

ঢাকা: রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সীমানা প্রাচীর ভেঙে রাইদা পরিবহনের একটি বাস ঢুকে গেছে। এ সময় বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একজন প্রকৌশলী প্রাণ হারিয়েছেন।

শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত মাইদুল ইসলাম সিদ্দিকী বেবিচকের জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) সুমন চন্দ্র দাস বলেন, শুক্রবার সকাল ১০টার দিকে রাইদা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তৃতীয় টার্মিনালের নিরাপত্তা সীমানা প্রাচীর ভেঙে ভেতরে ঢুকে যায়। এ সময় রাস্তা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন বেবিচকের জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী মাইদুল ইসলাম।

বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সীমানা প্রাচীর ভেঙে ভেতরে ঢুকে যায় নিয়ন্ত্রণ হারানো বাসটি। ছবি: সংগৃহীত

এসআই বলেন, তার মোটরসাইকেলটি রাইদা পরিবহনের বাসের নিচে চলে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই সুমন আরও বলেন, নিহতের প্রকৌশলীর মরদেহের সুরতহাল চলছে। সুরতহাল শেষে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। দুর্ঘটনায় জড়িত বাসচালক ও সহকারী পালিয়ে গেছে। তবে বাসটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সারাবাংলা/ইউজে/টিআর

টপ নিউজ থার্ড টার্মিনাল প্রকৌশলী নিহত বিমানবন্দর সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর