Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
ফাইলেরিয়া হাসপাতাল প্রকল্পে ৪ কোটি টাকার দুর্নীতি, দুদকের মামলা
Thursday 23 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইলেরিয়া হাসপাতাল প্রকল্পে ৪ কোটি টাকার দুর্নীতি, দুদকের মামলা

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৪ ২০:৪৫

ঢাকা: সাভারের ফাইলেরিয়া হাসপাতাল প্রকল্পের টাকা কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রকল্প পরিচালক ও ঠিকাদারসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২১ এপ্রিল) দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. রাশেদুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন— ঠিকাদার ও রাকাব ট্রেড করপোরেশনের প্রোপ্রাইটার মো. হাবিবুর রহমান, তার স্ত্রী নাসিমা আক্তার, প্রকল্প পরিচালক ও সাবেক ডেপুটি চিফ এ এন এম রোকনুদ্দিন, সাবেক প্রকল্প পরিচালক মো. হারুন অর রশীদ, আইএসিআইবির সাবেক নির্বাহী পরিচালক আনোয়ারুল হক, সমাজসেবা অধিদফতরের সাবেক উপপরিচালক মো. সাব্বির ইমাম, সারা ট্রেড করপোরেশন ও উপকূল ট্রেডার্সের মালিক হেলালউদ্দিন, জীবন আফরোজ এন্টারপ্রাইজের মালিক কাজী বোরহান সাদেক মামুন, আইএসিআইবি সাবেক ম্যানেজার (অর্থ ও হিসাব) ও দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য সচিব খাজা আবদুল্লাহ আল ফুয়াদ এবং মেসার্স তাহিয়া এন্টারপ্রাইজের মালিক মো. জহিরুল হায়দার।

মামলার এজাহারে বলা হয়েছে, একটি প্রকল্পের আওতায় সাভারের ফাইলেরিয়া হাসপাতাল নির্মাণকাজে এ এন এম রোকনুদ্দিন, প্রকল্প পরিচালক মো. হারুন অর রশীদ, নির্বাহী পরিচালক আনোয়ারুল হক, সদস্য সচিব মো. সাব্বির ইমাম এবং সংশ্লিষ্ট অন্যদের সঙ্গে পারস্পরিক যোগসাজশে আসামি মো. হাবিবুর রহমান ও তার স্ত্রী নাসিমা আক্তারের মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রাকাব ট্রেড করপোরেশন অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়ে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে কার্যাদেশ নেয়। সে ক্ষেত্রে কাজ পেতে মিথ্যা ও ভুয়া ট্রেড লাইসেন্স, ভুয়া ব্যাংক সলভেন্সি সনদপত্র, ভুয়া পে-অর্ডার, ভুয়া কাজের অভিজ্ঞতা সনদপত্র দাখিল করেছিল।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়, টেন্ডারের স্পেসিফিকেশন অনুযায়ী কাজ না করে, অসমাপ্ত কাজ সমাপ্ত না করে ও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ভবনটি হস্তান্তর না করেও আসামিরা সম্পূর্ণ বিল তুলে নেন। এর মধ্যে দুই কোটি ৮৪ লাখ ৫২ হাজার ৩৭৫ টাকা আত্মসাৎ করেন। অবৈধভাবে আরও পাঁচটি আইটেমের মালামাল সরবরাহের কার্যাদেশ নিয়ে হাসপাতালে কোনো ধরনের মালামাল সরবরাহ না করে আরও এক কোটি ২২ লাখ ৩০ হাজার ৯৫৫ টাকার বিল তুলে আত্মসাৎ করেন।

এভাবে ভুয়া ও জাল নথি তৈরি ও ব্যবহারের মাধ্যমে টেন্ডারে অংশ নিয়ে ভবন নির্মাণে দুই কোটি ৮৪ লাখ ৫২ হাজার ৩৭৫ টাকা ও পাঁচটি আইটেম বাবদ এক কোটি ২২ লাখ ৩০ হাজার ৯৫৫ টাকাসহ মোট চার কোটি ছয় লাখ ৮৩ হাজার ৩৩০ টাকা তুলে আত্মসাৎ করেছেন আসামিরা। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারার অভিযোগ আনা হয়েছে।

ফাইলেরিয়াসিস বা গোদ রোগে আক্রান্ত সাধারণ মানুষের যথাযথ চিকিৎসা দিতে ১৯৯৫ সালে নীলফামারী জেলার সৈয়দপুরে যাত্রা শুরু হয় বিশ্বের প্রথম ফাইলেরিয়া হাসপাতালের। এই রোগের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. মোয়াজ্জেম হোসেনের স্বপ্ন ছিল স্বল্প খরচে গরিব ও অসহায় মানুষকে সঠিক চিকিৎসা দেওয়া। সেই লক্ষ্যে সৈয়দপুরের পর রাজধানীর উপকণ্ঠে সাভারে আরও একটি বিশেষায়িত ফাইলেরিয়া হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেন তিনি।

এরই ধারাবাহিকতায় সাভারের জিনজিরায় ৬৭ শতাংশ জমির ওপর প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে ফাইলেরিয়া হাসপাতাল স্থাপনের কাজ শুরু হয় বাংলাদেশ সরকার ও বেসরকারি সংস্থা ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ক্লিনিক্যাল ইমিউনোলজি অব বাংলাদেশের (আইএসিআইবি) অর্থায়নে। প্রকল্পের ৩৫ শতাংশ কাজ করেই ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রাকাব ট্রেড করপোরেশনের মালিক হাবিবুর রহমান চম্পট দিয়েছেন। অদৃশ্য ক্ষমতার বলে হাতিয়ে নিয়েছেন প্রকল্পের পুরো টাকা।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/টিআর

অর্থ আত্মসাৎ দুদক দুদকের মামলা দুর্নীতি ফাইলেরিয়া হাসপাতাল

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর