Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
ঢাবির সুইমিংপুলে নেমে শিক্ষার্থীর মৃত্যু
Saturday 02 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবির সুইমিংপুলে নেমে শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৪ ১৫:৪০

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে গোসল করতে নেমে সোয়াদ হক (১৯) নামে দর্শন বিভাগের প্রথম বর্ষের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) বেলা পৌনে ২টার দিকে ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠ সংলগ্ন সুইমিং পুলে এই ঘটনা ঘটে। অচেতন অবস্থায় সহপাঠীরা তাকে উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোয়াদ হককে হাসপাতালে নিয়ে আসা সহপাঠী মো. সোহাগ জানান, দুপুরে ঢাবির অনেক শিক্ষার্থী সুইমিং পুলে গোসল করছিল। সেখানে সাঁতার কেটে একপাশ থেকে অন্যপাশে যাচ্ছিল অনেকে। তখন তারা দেখতে পান, সুইমিংপুলের পারে সোয়াদকে ঘিরে আছে সবাই। এগিয়ে গেলে জানতে পারেন, পানিতে ডুবে গিয়েছিল সোয়াদ। তাৎক্ষণিক তাকে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক পরিক্ষা নিরীক্ষা করে সোয়াদকে মৃত ঘোষণা করেন।

ঢাবির আরেক শিক্ষার্থী মোল্লা তৈমুর রহমান জানান, সোয়াদ তার জুনিয়র ছিল। সুইমিং পুলে গোসল করার সময় যখন পারে ভিড় দেখেন, তখন সহপাঠীরাই তার পেট চাপাচাপি করে পানি বের করার চেষ্টা করছিলেন। সুইমিংপুলের কোনো স্টাফ বা কর্তৃপক্ষ কোনো ধরনের সাহায্য করেনি। সোয়াদের সহপাঠীদের কাছ থেকে জানতে পেরেছি, তার শ্বাসকষ্টজনতি সমস্যা ছিল। যেকারণে সাঁতার জানা সত্ত্বেও গোসল করার সময় হঠাৎ অসুস্থ্ হয়ে মারা যেতে পারে।

সোয়াদের বাড়ি বগুড়া জেলায়। দর্শন বিভাগের ১ম বর্ষের ছাত্র সে। থাকতেন হাজী মুহাম্মদ মহসিন হলে। তার সাঁতার জানা ছিল বলে জানান সহপাঠীরা। তবে কীভাবে পানিতে তলিয়ে গেছেন তা জানাতে পারেনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ মো. মাসুদ জানান, ঢাবির সুইমিংপুল থেকে সহপাঠীরা এক শিক্ষার্থীকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার সহপাঠীরা জানিয়েছেন, সুইমিংপুলে গোসল করার সময় পানিতে ডুবে যায়। শিক্ষার্থীর মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি শাহবাগ থানা পুলিশ তদন্ত করছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/এনইউ

টপ নিউজ ঢা‌বি মৃত্যু শিক্ষার্থী সুইমিংপুল

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর