Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
অভিযানে কেএনএফ সদস্য নিহত, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
Sunday 11 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অভিযানে কেএনএফ সদস্য নিহত, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৪ ২২:৫১

বান্দরবান: বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী। অভিযানে গোলাগু‌লি‌তে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএফ) একজন সশস্ত্র সন্ত্রাসী নিহত হ‌য়ে‌ছে।

সোমবার (২২ এপ্রিল) বিকেলে রুমার দুর্গম মুনলাই পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নিহত কেএনএফ সদস্যের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএস‌পিআর) সহকারী প‌রিচালক রা‌শেদুল আলম খান অভিযানের তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন- রুমায় কেএনএফের ৯ সদস‌্য আটক, অস্ত্র ও গোলাবারুদ জব্দ

রাশেদুল আলম বলেন, সেনাবাহিনীর অভিযানে কুকি-চিন ন্যাশনাল আর্মির একজন সশস্ত্র সন্ত্রাসী নিহত হ‌য়ে‌ছে। তার কাছে অস্ত্র ও গোলাবারুদসহ অন্যান্য সরঞ্জাম ছিল। সেগুলো উদ্ধার করা হয়েছে।

এর আগে গত ২ এপ্রিল বান্দরবানের রুমা উপজেলায় সোনালী ব্যাংকে হামলা চালায় কেএনএফ। সেখানে পাহারারত পুলিশ ও আনসার সদস্যদের ১৪টি অস্ত্র তারা লুট করে নিয়ে যায়। ব্যাংকের ভল্ট ভেঙে টাকা লুট করতে চাইলেও তারা পারেনি। তবে ব্যাংকের ব্যবস্থাপক নেজাম উদ্দিনকে তারা অপহরণ করে।

আরও পড়ুন- শান্তি আলোচনার মধ্যেই হঠাৎ উন্মত্ত কেএনএফ, বিভাজনের ইঙ্গিত

দুদিন পর রুমার একটা পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে নেজাম উদ্দিনকে উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। তবে এর মধ্যেই ৩ এপ্রিল থানচি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে দিন-দুপুরে হামলা চালিয়ে টাকা লুট করে কেএনএফ।

এসব ঘটনার পর রুমা ও থানচি এলাকায় অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। এরই মধ্যে সেনাবাহিনীর সমন্বয়ে বিজিবি, র‍্যাব ও পুলিশের যৌথ বাহিনীর এই অভিযানে ২১ নারীসহ ৭১ জনকে গ্রেফতার করার খবর মিলেছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন-

সারাবাংলা/টিআর

অভিযান কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কুকি-চিন ন্যাশনাল আর্মি কেএনএফ টপ নিউজ পাহাড়ে অভিযান

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর