Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
‘বিএনপি সব ইস্যু হারিয়ে পাগলের প্রলাপ বকছে’
Thursday 23 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিএনপি সব ইস্যু হারিয়ে পাগলের প্রলাপ বকছে’

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৪ ১৮:৩৫

ঢাকা: বিএনপি সব ইস্যু হারিয়ে এখন পাগলের প্রলাপ বকছে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

মঙ্গলবার (২৩ এপ্রিল) তিন দিনব্যাপী বহুমুখী পাটপণ্যের একক মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ঢাকার মোহাম্মদপুরে সূচনা কমিউনিটি সেন্টারে এ মেলার আয়োজন করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি)।

বিজ্ঞাপন

নানক বলেন, বিএনপি বিভিন্ন সময় এই দেশকে শাসন ও শোষণ ও লুট করার জন্য ভারত জুজু ভয় দেখিয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার বক্তৃতায় বলেছিলেন, আওয়ামী লীগকে ভোট দিলে, নৌকায় ভোট দিলে ফেনী পর্যন্ত ভারত হয়ে যাবে। আমরা সে কথা ভুলিনি, এই জাতি ভুলে যায়নি।

তিনি বলেন, খালেদা জিয়া বলেছিলেন আওয়ামী লীগকে ভোট দিলে, নৌকায় ভোট দিলে মসজিদে আজানের ধ্বনি শোনা যাবে না, হিন্দুদের উলুধ্বনি শোনা যাবে। আমি সে কারণে বিএনপিকে বলতে চাই, যখন সব ইস্যু তাদের নাগালের বাইরে চলে গেছে, এখন তারা পাগলের প্রলাপ বকছে।

পাট ও বস্ত্রমন্ত্রী বলেন, ভারত বিরোধিতার নামে পাকিস্তানের চিন্তা চেতনা প্রতিষ্ঠার চেষ্টা করছিল তাদের প্রতিষ্ঠাতা জেনারেল জিয়া, জেনারেল এরশাদ। কিন্তু বাঙালি জাতি এই অসাম্প্রদায়িক বাঙালি জাতি ঐক্যবদ্ধ ছিল, সংঘবদ্ধ ছিল।

তিনি বলেন, আমরা পাটের উৎপাদনের দিকে যেমন গুরুত্ব দিচ্ছি, তেমনি মূল্য সংযোজিত পাটপণ্য উৎপাদনে আরও জোর দিচ্ছি। এজন্য জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) বহুমুখী পাটজাত পণ্যের উদ্ভাবন, ব্যবহার ও বাজার সম্প্রসারণে কাজ করে যাচ্ছে।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, বাংলাদেশে জেডিপিসি পাটপণ্য উৎপাদনকারী, বিপণনকারী, ব্যবহারকারী এবং বিদেশি ক্রেতাদের মধ্যে অধিক যোগাযোগ স্থাপনে সহায়ক হিসেবে কাজ করেছে। ইতোমধ্যে এখাতের উদ্যোক্তারা বিভিন্ন প্রকার দৃষ্টিনন্দন, আধুনিক ও স্মার্ট পাটপণ্য উৎপাদন করেছেন, যার অধিকাংশই বিদেশে রফতানি করা হচ্ছে। এসব পণ্যকে জনপ্রিয় করতে প্রচার প্রচারণাসহ বিদেশে বিভিন্ন মেলার আয়োজন করার কাজ চলমান রয়েছে।

তিনি বলেন, জেডিসিপির উদ্যোক্তরা ২৮২ রকমের বহুমুখী পাটপণ্য উৎপাদন করেছে; যা পাটপণ্য হিসেবে গেজেটভুক্ত হয়েছে। সম্প্রতি জাতীয় পাট দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পাট নিয়ে গবেষণা অব্যাহত রাখা এবং পাট থেকে আরও উন্নতমানের বহুমুখী পাট পণ্য উৎপাদন করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন। বিদেশে পাটজাত পণ্যের ব্যাপক চাহিদার কথা চিন্তা করে তিনি আমাদের এ বিষয়ে প্রচার-প্রচারণায় জোর দিতে বলেছেন।

পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাট অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জিনাত আরা, বস্ত্র অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. নূরুজ্জামান, জেডিপিসির নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) গোপাল চন্দ্র দাস প্রমুখ।

বহুমুখী পাটপণ্যের একক মেলায় জেডিপিসির আওতাভুক্ত ৩০টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

সারাবাংলা/এনআর/এনইউ

টপ নিউজ নানক পাটমন্ত্রী

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর