Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
‘রাজনীতি ঠিক নেই বলেই অর্থনীতির ভয়ঙ্কর অবস্থা’
Friday 09 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রাজনীতি ঠিক নেই বলেই অর্থনীতির ভয়ঙ্কর অবস্থা’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৪ ১৮:৫৩

ঢাকা: ‘রাজনীতি ঠিক নেই বলেই অর্থনীতির ভয়ঙ্কর অবস্থা’— এমনটিই মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ।

শনিবার (২৭ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবের জহুর আহমেদ মিলনায়তনে আয়োজিত গ্রন্থ প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘শুধু অর্থনীতির বিষয়ে কথা বললে বাংলাদেশের সমস্যার সমাধান হবে না। এখানে রাজনীতির বিষয়টা সবচেয়ে বড়। রাজনীতি ঠিক না হলে অর্থনীতি ঠিক হবে না। এটা তো আপনারা দেখতেই পারছেন, ভয়ঙ্কর অবস্থা। রাজনৈতিক সিদ্ধান্ত যদি সঠিক না হয়, তাহলে অর্থনীতি ঠিক হবে না। রাজনীতিটা মেইন।’

তিনি বলেন, ‘অর্থনীতির এই টেকনিক্যাল কথা-বার্তা- গ্রোথ রেইট ৫ পয়েন্ট ৫ হল না ৫ পয়েন্ট ৭ হল, তারপরে ইনফুয়েশন ৮.২ না ৮.৩ হলো। এতে সমস্যার সমাধান হবে না। মূল সমস্যা হলো যে, আমাদের ইন্সটিটিউশনগুলো ধবংস হয়ে গেছে, রাজনীতিটাও অনেকটা ধ্বংসের পথে এবং সেখানে অর্থনীতি কীভাবে ঠিক থাকবে?’

সালেহ উদ্দিন আহমেদ বলেন, ‘ছাত্র জীবনে যে পজেটিভ রাজনীতি, ভালো রাজনীতি, মানুষের কল্যাণে রাজনীতি না করে, ভবিষ্যতে সে ভালো মানুষ হবে না। ভ্যালুজ কিছু থাকতে হয়। আমাদের সময় কিছু ভ্যালুজ ছিল। মাহবুব উল্লাহ ভাইয়ের তো ছিলই। সৎভাবে জীবনযাপন করেছেন, অনেক কিছু হতে পারতেন। আমরাও করেছি, আমার বন্ধু আলমগীরও (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) সৎভাবে জীবনযাপন করেছে। আমাদের মধ্যে ভ্যালুজগুলো বারেবারে তাড়া করত। এখনও আমাদের এটা তাড়িত করে। মানুষের জন্য চিন্তা, সাধারণ মানুষের জন্য চিন্তা। এসব চিন্তা এখনও আমাদের তাড়িত করে।’

তিনি বলেন, ‘অপরদিকে ওই সময়ে আমাদের অনেক বন্ধু-বান্ধব ছিল যারা আমাদের মার দিয়েছে। আমাকেও একবার উঠিয়ে নিয়ে গিয়েছিল। তাদের সঙ্গে সহযোগী যারা তারা এখন প্রগতিশীল রাজনীতিবিদ, তারা এমপি-মন্ত্রী হয়েছেন। নাম বলব না। আপনারা অনেকেই জানেন। তারা এখন আমাদের সঙ্গে তর্ক করে- তোমরা কী করেছ? অত্যন্ত দুঃখ লাগে। বন্ধু মানুষ তো। অনেক সময় এবোর্ট করতে পারি না। ইতিহাস তাদেরকে ক্ষমা করেছে কিনা জানি না। মনে হয় না ক্ষমা করেছে। মানুষ নিশ্চয় তাদের ক্ষমা করে নাই।’

বিজ্ঞাপন

অর্থনীতিবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহফুজ উল্লাহর লেখা আত্মজীবনী গ্রন্থ ‘আমার জীবন আমার সংগ্রাম’ বইয়ের প্রকাশনা উপলক্ষে এই আলোচনা সভা হয়। ৫৯২ পৃষ্ঠার গ্রন্থটি প্রকাশ করেছে ‘বাঙ্গালা গবেষণা’।

অনুষ্ঠানের দর্শক সারিতে বসে আলোচনা শোনেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, নাজমুল হক নান্নু, শামসুর রহমান শিমুল বিশ্বাস, জহির উদ্দিন স্বপন, আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলুসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, প্রকৌশলী, আইনজীবী, মানবাধিকার কর্মীসহ অবসরপ্রাপ্ত সরকারি-বেসরকারি কর্মকর্তারা।

অনুষ্ঠানের শুরুতে লেখক অধ্যাপক মাহবুব উল্লাহর ছোট ভাই প্রয়াত সাংবাদিক মাহফুজ উল্লাহর ৫ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আখতার হোসেন খান।

সারাবাংলা/এজেড/এমও

অর্থনীতি টপ নিউজ রাজনীতি সালেহউদ্দিন আহমেদ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর