Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
ফের সোনার দর পতন, এবার কমলো ভরিতে ৬৩০ টাকা
Friday 09 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফের সোনার দর পতন, এবার কমলো ভরিতে ৬৩০ টাকা

সারাবাংলা ডেস্ক
২৭ এপ্রিল ২০২৪ ১৯:০৮

ঢাকা: ১৮ এপ্রিল থেকে বলতে গেলে প্রতি দিনই সোনার বাজারের দর সংশোধন করছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। গত ১০দিনে সাত বার সোনার দর সংশোধন করেছে সংগঠনটি। সর্বশেষ সংশোধনে সোনার দাম ভরিতে কমলো ৬৩০ টাকা। ফলে এখন ২২ ক্যারেটের এক ভরি সোনা কিনতে লাগবে ১ লাখ ১২ হাজার ৯৩১ টাকা।

শনিবার (২৭ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বাজুস এ ঘোষণা দেয়। বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা আসে। আজ থেকেই সোনার নতুন এই দাম কার্যকর হবে।

বিজ্ঞাপন

এর আগে, গত ১৮ এপ্রিল সোনার দাম বেড়ে রেকর্ড ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা হয়। সেখান থেকে গত ২০ এপ্রিল দাম কমে দাঁড়ায় ১ লাখ ১৮ হাজার ৭৮০ টাকা। ২১ এপ্রিল সোনার দাম ভরিতে ৬৪৮ টাকা বেড়ে হয় ১ লাখ ১৯ হাজার ৪২৮ টাকা। কিন্তু ২৩ এপ্রিল সোনার দাম কমে ভরি দাঁড়ায় ১ লাখ ১৬ হাজার ২৯০ টাকা। ২৪ এপ্রিলও সোনার দাম কমে ভরি হয় ১ লাখ ১৪ হাজার ১৯১ টাকা। সর্বশেষ ২৫ এপ্রিলও সোনার দাম কমে প্রতিভরি দর নির্ধারণ হয় ১ লাখ ১৩ হাজার ৫৬১ টাকা। সেই ধারা আজও অব্যাহত ছিল।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির সভায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, ২৭ এপ্রিল থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে লাগবে ১ লাখ ১২ হাজার ৯৩১ টাকা। এ ছাড়া, ২১ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭ হাজার ৭৯৯ টাকা। ১৮ ক্যারেটের প্রতিভরি পড়বে ৯২ হাজার ৪০২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরির দাম নির্ধারণ করা হয়েছে ৭৬ হাজার ৮৪২ টাকা।

বিজ্ঞাপন

তবে এদিন রুপার দাম বাড়ানো বা কমানোর কোনো ঘোষণা দেয়নি বাজুস। আগের ঘোষণায় ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেট রুপার দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকাই রয়েছে।

উল্লেখ্য, সর্বশেষ ২৫ এপ্রিল সোনার দাম পুনর্নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন।

সারাবাংলা/পিটিএম

টপ নিউজ ভরি সোনার দাম

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর