Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
এমপিদের এলাকার হাসপাতালে স্বাস্থ্যসেবা নেওয়ার আহ্বান মন্ত্রীর
Saturday 02 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এমপিদের এলাকার হাসপাতালে স্বাস্থ্যসেবা নেওয়ার আহ্বান মন্ত্রীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৪ ২০:১৮

নড়াইল: সংসদ সদস্যদের নিজ এলাকার হাসপাতালে স্বাস্থ্যসেবা নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। শনিবার (২৭ এপ্রিল) বিকালে নড়াইল সদর হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে এক মতবিনিময় সভায় মন্ত্রী এ আহ্বান জানান।

সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘স্থানীয় এমপিসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যদি তাদের নিজ নিজ এলাকার সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবা নেন তাহলে হাসপাতালের চিকিৎসা সেবার উপর সাধারণ জনগণের আস্থা আরও বেড়ে যাবে। জনগণ যদি তৃণমূলে ভালো স্বাস্থ্য সেবা পান তাহলে তারা আর ঢাকামুখী হবেন না। আমি একজন চিকিৎসক হিসেবে স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবো।’

বিজ্ঞাপন

নড়াইল সদর হাসপাতালের তত্ত্বাবধাক ডা. মো. আব্দুল গফফারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন নড়াইল-২ আসনের এমপি জাতীয় সংসদের হুইপ মাশরাফি বিন মোর্ত্তজা। এতে সম্মানিত অতিথি ছিলেন, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, নড়াইলের পুলিশ সুপার মো. মেহেদী হাসান, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র সাহাসহ অনেকে।

এর আগে, নড়াইলে ৩১ শয্যাবিশিষ্ট লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবনির্মিত ভবন ও নড়াইল সদর হাসপাতালের ২৫০ শয্যাবিশিষ্ট নবনির্মিত ভবনগুলো উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

সারাবাংলা/এমও

টপ নিউজ ডা. সামন্ত লাল সেন ভালো সেবা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্যমন্ত্রী

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর