Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
স্পার্সকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে আর্সেনাল
Tuesday 05 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্পার্সকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক
২৮ এপ্রিল ২০২৪ ২১:১১

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার দৌড়ে এখনো লড়াই চালিয়ে যাচ্ছে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি। শিরোপার দৌড়ে নিজেদের ধরে রাখতে লন্ডন ডার্বিতে টটেনহাম হটস্পার্সের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না আর্সেনালের। সেই লক্ষ্যে ম্যাচের প্রথমার্ধেই ৩-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় গানার্সরা। তবে দ্বিতীয়ার্ধে দুই গোল পরিশোধ করে ম্যাচে ফেরার ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত ৩-২ গোলের ব্যবধানে হারে স্পার্স।

বিজ্ঞাপন

এই জয়ে প্রিমিয়ার লিগের টেবিলের শীর্ষেই রইল আর্সেনাল। ৩৫ ম্যাচে ২৫ জয় আর ৫ ড্র’তে ৮০ পয়েন্ট নিয়ে সবার উপরে আর্সেনাল। দুই ম্যাচ কম খেলে ৭৬ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান ম্যানচেস্টার সিটি। আর টানা পয়েন্ট হারিয়ে শিরোপার লড়াই থেকে এক প্রকার ছিটকে যাওয়া লিভারপুল ৭৫ পয়েন্ট নিয়ে আছে তিনে। স্পার্স ৩৩ ম্যাচে ১৮ জয় ৬ ড্র’তে ৬০ পয়েন্ট নিয়ে আছে পাঁচে।

ঘরের মাঠে ম্যাচের শুরু থেকে বল দখলে এগিয়ে ছিল টটেনহাম। এমনকি ব্যস্ত রেখেছিল আর্সেনালের ডিফেন্ডারদের। যদিও সেভাবে আক্রমণে যেতে পারেনি তারা। উল্টো গোল হজম করে তারা ১৫ মিনিটে। কর্নার থেকে উড়ে আসা বল বিপদমুক্ত করতে চেয়েছিলেন পিয়েরে এমিল হইবার্গ। কিন্তু তার হেড আচমকা জালে জড়ায়। আত্মঘাতী গোলে এগিয়ে যায় আর্সেনাল।

এরপর গোল শোধ দেওয়ার বেশ কাছে ছিল স্পার্স। পাঁচ মিনিট পর ক্রিস্টিয়ান রোমেরোর একটি শট দূরের পোস্ট ঘেষে বেরিয়ে যায়। এরপর তার হেড আঘাত করে পোস্টে। ২২ মিনিটে তো আর্সেনালের জাল কাঁপিয়ে স্বাগতিক দর্শকদের উল্লাসে মাতান মিকি ভ্যান ডি ভান। তবে ভিএআর রিভিউয়ে তার অফসাইড হওয়ায় গোল বাতিল হয়।

এর পাঁচ মিনিট পর ফাস্ট ব্রেক থেকে কাই হাভার্টজ লম্বা ক্রস ধরে বক্সে ঢুকে বাঁ পায়ের শটে আর্সেনালকে ২-০ গোলে এগিয়ে দেন বুকায়ো সাকা। ৩৮ মিনিটে ডেকলাইন রাইসের কর্নার ক্রসে কাই হ্যাভার্জের লক্ষ্যভেদ করা হেডে ম্যাচ হাতের মুঠোয় নেয় গানার্সরা।

তবে ফিরে আসার গল্প হয়তো লিখতে চেয়েছিল টটেনহ্যাম। ৬৪ মিনিটে সতীর্থের ব্যাকপাস ধরে বল বিপদমুক্ত করতে চেয়েছিলেন আর্সেনাল কিপার। কিন্তু ডেভিড রায়ার পাস পেয়ে যান রোমেরো। অতিথি কিপারকে বোকা বানিয়ে ব্যবধান কমান তিনি।

বিজ্ঞাপন

আবারও ভুলের খেসারত দিয়ে গোল খেয়ে বসে আর্সেনাল। ৮৪ মিনিটে ডেকলান রাইস বক্সের খানিকটা ভেতরে ফাউল করেন স্বাগতিক দলের বেন ডেভিসকে। পেনাল্টি থেকে সন হিউং মিন বল জালে জড়ান। ইনজুরি টাইম সাত মিনিট থাকলেও পয়েন্ট আদায় করার জন্য গোলের দেখা পায়নি স্বাগতিকরা।

সারাবাংলা/এসএস

ইপিএল টটেনহাম হটস্পার্স বনাম আর্সেনাল টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর