Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
৪ বিভাগে আরও ৪৮ ঘণ্টার জন্য হিট অ্যালার্ট
Tuesday 28 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪ বিভাগে আরও ৪৮ ঘণ্টার জন্য হিট অ্যালার্ট

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৪ ২১:২৮

ঢাকা: গোটা এপ্রিল মাসে চলমান থাকার পরও তাপপ্রবাহ পিছু ছাড়ছে না। এবার ঢাকাসহ চার বিভাগের জন্য আরও ৪৮ ঘণ্টার জন্য তাপপ্রবাহের সতর্কবার্তা তথা হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার (৩০ এপ্রিল) আবহাওয়া অধিদফতর এই সতর্কবার্তা জারি করেছে। এ মৌসুমে এ নিয়ে ষষ্ঠবারের মতো হিট অ্যালার্ট জারি হলো।

উপপরিচালকের পক্ষে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের সই করা সতর্কবার্তায় বলা হয়েছে, ঢাকা বিভাগের পশ্চিমাঞ্চলসহ খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ আরও ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।

বার্তায় আরও বলা হয়েছে, জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ার কারণে অস্বস্তি বাড়তে পারে।

এ মৌসুমে প্রথম সারা দেশে হিট অ্যালার্ট তথা তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয় ৭২ ঘণ্টার জন্য। এরপর তাপমাত্রা কিছুটা কমেছিল। পরে দ্বিতীয় দফায় সতর্কবার্তা জারি করা হয় ১৯ এপ্রিল।

এরপর থেকে এক হিট অ্যালার্টের মেয়াদ শেষ হতেই ফের হিট অ্যালার্ট জারি করা হয়। সবশেষ গত ২৮ এপ্রিল পঞ্চমবারের মতো সতর্কবার্তা জারি করেছিল আবহাওয়া অধিদফতর। এবার অবশ্য সারা দেশ নয়, চার বিভাগের জন্য জারি হলো এই সতর্কবার্তা।

সারাবাংলা/জেআর/টিআর

আবহাওয়া অধিদফতর তাপপ্রবাহের সতর্কবার্তা হিট অ্যালার্ট

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর