Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
‘আগামী বছর হজ ব্যবস্থাপনায় অনেক ইতিবাচক পরিবর্তন আসবে’
Tuesday 21 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আগামী বছর হজ ব্যবস্থাপনায় অনেক ইতিবাচক পরিবর্তন আসবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১ মে ২০২৪ ১৮:৫৬

ঢাকা: ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, এদেশের হজযাত্রীরা যাতে একেবারেই যৌক্তিক খরচে হজব্রত পালন করতে পারে সে বিষয়ে আমরা তৎপর রয়েছি।

তিনি বলেন, হজযাত্রীদের নিবন্ধন থেকে শুরু করে দাপ্তরিক সকল প্রক্রিয়া কিভাবে সহজ করা যায়, কিভাবে হজযাত্রীদের আরেকটু বেশি কমফোর্ট দেওয়া যায় সে বিষয়েও আমরা কাজ করছি। আগামী বছরের হজ ব্যবস্থাপনায় অনেক ইতিবাচক পরিবর্তন আসবে।

বুধবার (১ মে) জামালপুরে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে হজ প্রশিক্ষণ কর্মশালা-২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, টাকার বিপরীতে ডলারের দাম বৃদ্ধির পরও গত বছরের তুলনায় এবছর সাধারণ হজ প্যাকেজের খরচ কমানো হয়েছে। সরকার হজযাত্রীদের সর্বোত্তম সেবা দিতে বদ্ধপরিকর। এক্ষেত্রে আমরা আপনাদের দোয়া ও সহযোগিতা চায়।

হজযাত্রী প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, জীবনের প্রতিটিক্ষেত্রেই সফলতা ও উৎকর্ষতার প্রধান হাতিয়ার হলো প্রশিক্ষণ। আপনারা যাতে সহি-শুদ্ধভাবে হজব্রত পালন করতে পারেন সেজন্যই মূলত আজকের এই প্রশিক্ষণ। আপনারা যদি প্রশিক্ষণের প্রতি মনযোগী হতে পারেন তাহলে হজের নিয়ম-কানুন, হুকুম-আহকাম, ধারাবাহিক আনুষ্ঠানিকতা- সবকিছুই আয়ত্তে আনতে পারবেন, ইনশাল্লাহ।

হজযাত্রীদের উদ্দেশে ধর্মমন্ত্রী বলেন, নিজেদের গ্রুপের সকলের সাথে সৌহার্দ্যপূর্ণ ও উষ্ণ সম্পর্ক তৈরি করে নিবেন। গ্রুপের গাইড ও প্রত্যেক সদস্যের মোবাইল নম্বর সংগ্রহে রাখবেন। শুধু প্রয়োজনীয় কাপড়-চোপড় ও অন্যান্য উপকরণ সাথে নেবেন। নিষিদ্ধ কোন দ্রব্যাদি বহন করবেন না। কোনভাবেই দলছুট হবেন না। খাবার-দাবার গ্রহণে অবশ্যই পরিমিতি বোধ থাকতে হবে। সবকিছুতেই শৃঙ্খলা বজায় রাখতে হবে, দায়িত্বশীল আচরণ করতে হবে। তিনি হজ ব্যবস্থাপনা সংক্রান্ত কোনো সমস্যা অথবা অন্য কোনো বিষয়ে অভিযোগ বা পরামর্শ থাকলে প্রশাসনিক দলের সদস্যদেরকে জানানোর জন্য পরামর্শ দেন।

বিজ্ঞাপন

জামালপুর হাজী ফাউন্ডেশনের আয়োজনে এ বছর জামালপুর থেকে হজে গমনেচ্ছু ব্যক্তিরা এ কর্মশালায় অংশ নেন। ফাউন্ডেশনের সভাপতি মো. আব্দুর রেজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে জেলা প্রশাসক মো. শফিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আতিকুর রহমান সানা প্রমূখ বক্তব্য দেন।

সারাবাংলা/জেআর/এনইউ

ইতিবাচক টপ নিউজ ধর্মমন্ত্রী পরিবর্তন ব্যবস্থাপনা হজ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর