Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
এপ্রিলে রেমিট্যান্স এসেছে ২২,৪৪০ কোটি টাকা, মার্চের চেয়ে বেশি
Tuesday 13 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এপ্রিলে রেমিট্যান্স এসেছে ২২,৪৪০ কোটি টাকা, মার্চের চেয়ে বেশি

স্পেশাল করেসপন্ডেন্ট
২ মে ২০২৪ ২১:২৭

ঢাকা: সদ্য বিদায়ী এপ্রিল মাসে প্রবাসীরা ২০৪ কোটি ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার সমান ১১০ টাকা ধরে) এর পরিমাণ প্রায় ২২ হাজার ৪৪০ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে, এর আগে গত মার্চ মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ১৯৯ কো‌টি ৬৮ লাখ ৫০ হাজার ডলার তথা ২১ হাজার ৯৬৫ কোটি ৩৫ লাখ টাকা। সে হিসাবে মার্চ মাসের তুলনায় এপ্রিলে রেমিট্যান্স ৪৭৪ কোটি ৬৫ লাখ টাকা বেশি এসেছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের এর আগের রেমিট্যান্সের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ঈদের আগে সাধারণত দেশের প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর হার বেড়ে যায়। ঈদের পর তা কিছুটা কমে। কিন্তু এ বছরের ঈদুল ফিতরের আগে-পরের চিত্রে কিছুটা ভিন্নতা দেখা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ঈদের আগের ১২ দিনে গড়ে প্রতিদিন দেশে রেমিট্যান্স এসেছে সাত কোটি ৩০ লাখ ডলার। অন্যদিকে ঈদের দুই সপ্তাহ পরে এপ্রিলের শেষ চার দিনে প্রতিদিন গড়ে রেমিট্যান্স এসেছে ৯ কোটি ডলার। এর মধ্যে এপ্রিলের শেষ দিনেই রেমিট্যান্স এসেছে ১৩ কোটি ডলারের বেশি।

এর আগে চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে ২১০ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল দেশে। দ্বিতীয় মাস ফেব্রুয়ারিতে রেমিট্যান্স কিছুটা বাড়ে। ওই মাসে ২১৬ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। তবে মার্চে রেমিট্যান্স কিছুটা কমে ১৯৯ কো‌টি ৬৮ লাখ ৫০ হাজার ডলারে দাঁড়ায়। আর সর্বশেষ এপ্রিলে রেমিট্যান্স এলো ২০৪ কোটি ডলার। এটি মার্চের চেয়ে বেশি হলেও জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের তুলনায় কম।

অর্থবছরভিত্তিক রেমিট্যান্স

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) দেশে রেমিট্যান্স এসেছে দুই হাজার ৭০ কোটি ৬৮ লাখ মার্কিন ডলার। এর আগে ২০২২-২৩ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল দুই হাজার ১৬১ কোটি ডলার, ২০২১-২২ অর্থবছরে দুই হাজার ১০৩ কোটি ডলার। এরও আগে ২০২০-২১ অর্থবছরে দুই হাজার ৪৭৭ কোটি ডলার রেমিট্যান্স পাঠান প্রবাসীরা।

বিজ্ঞাপন

২০১৯-২০ অর্থবছরে রেমিট্যান্সের পরিমাণ ছিল এক হাজার ৮২০ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। এ ছাড়া ২০১৮-১৯ অর্থবছরের এক হাজার ৬৩১ কোটি ডলার, ২০১৭-১৮ অর্থবছরে এক হাজার ৪৯৮ কোটি ডলার, ২০১৬-১৭ অর্থবছরে এক হাজার ২৭৬ কোটি ৯৪ লাখ ডলার, ২০১৫-১৬ অর্থবছরে এক হাজার ৪৯৩ কোটি ডলার এবং ২০১৪-১৫ অর্থবছরে এক হাজার ৫৩১ কোটি ৬৯ লাখ ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা।

পঞ্জিকাবর্ষ হিসাবে রেমিট্যান্স

সদ্য সমাপ্ত ২০২৩ সালে প্রবাসী দুই হাজার ১৯২ কোটি (২১৯ কোটি ২০ লাখ) ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এর আগে ২০২২ সালে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছিলেন দুই হাজার ১২৭ কোটি ডলার। ২০২১ সালে রেমিট্যান্স এসেছিল দুই হাজার ২০৭ কোটি ৮৫ লাখ মার্কিন ডলার। এখন পর্যন্ত পঞ্জিকাবর্ষের হিসাবে এ বছরেই সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছিল দেশে।

এ ছাড়া ২০২০ সালে দুই হাজার ১৭৪ কোটি ১৮ লাখ ডলার, ২০১৯ সালে এক হাজার ৮৩৩ কোটি মার্কিন ডলার, ২০১৮ সালে এক হাজার ৫৫৩ কোটি ৭৮ লাখ ডলার, ২০১৭ সালে এক হাজার ৩৫৩ কোটি ডলার, ২০১৬ সালে এক হাজার ৩৬১ কোটি ডলার এবং ২০১৫ সালে এক হাজার ৫৩১ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স আসে দেশে।

সারাবাংলা/জিএস/টিআর

প্রবাসী আয় বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর